শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও সেরা ভ্যাট দাতা সম্মাননা দেবে না এনবিআর

প্রকাশিত - ০২ ডিসেম্বর, ২০২৫   ০৪:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গত বছরের মতো চলতি বছরেও সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে না সরকার। ভ্যাট প্রদানে উৎসাহিত করতে জাতীয় পর্যায়ে শীর্ষ ৯ ভ্যাট প্রদানকারী এবং জেলা পর্যায়ে আরও ১৩৮ প্রতিষ্ঠানকে সম্মানিত করার রেওয়াজ রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। তবে গত বছর ক্ষমতার পট পরিবর্তনের পর এই আয়োজন থেকে সরে আসে এনবিআর। সে সময় সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, সেরা প্রতিষ্ঠান নির্বাচন করার পদ্ধতিতে সংশোধন করে দেওয়া হবে ওই সম্মাননা। তবে তাদের ওই উদ্যোগ আলোর মুখ দেখেনি। আসছে ১০ ডিসেম্বর ভ্যাট দিবস, আর ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআর। এ লক্ষ্যে গত নভেম্বর মাসে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করে সংস্থাটি।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সভাপতি করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বাকী সদস্যরা হলেন— কাস্টমস : নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য, কাস্টমস : রপ্তানি, বন্ড ও আইটি, কর নীতি, কাস্টমস : নীতি ও আইসিটি, মুসক বাস্তবায়ন ও আইটি শুল্ক ও ভ্যাট প্রশাসন, মুসক নীতি, মূসক নিরীক্ষা ও গোয়েন্দা দপ্তরের সদস্য পদমর্যাদার কর্মকর্তারা। সম্প্রতি অনুষ্ঠান উদযাপন উপ কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার কার্যবিবরণী সূত্রে জানা যায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার ও সর্বোচ্চ মূসক পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার (সম্মাননা ও ক্রেস্ট) প্রদান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন উপলক্ষ্যে গঠিত কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে বলে কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

২০০৫ সাল থেকে সর্বোচ্চ ভ্যাটদাতাদের জন্য পুরস্কার ও সম্মাননা নীতিমালা চালু করে এবং সেই নীতির আওতায় পরবর্তী বছরগুলোতে নিয়মিতভাবে সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দিয়ে আসছে এনবিআর। সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক দিক বিবেচনায় এবার ও ভ্যাট সম্মাননা দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভ্যাট বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। তবে সরকারের আর্থিক ব্যয় কৃষ্ণতাসাধন নীতি অনুসরণ করে সীমিত আকারে এবারের দিবসটি উদযাপনের বিষয়টি বিবেচনায় রেখে সাজসজ্জার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকাস্থ গুরুত্বপূর্ণ ও জনসমাগম হয় সেসব স্থানে বিশেষ করে সড়ক, সড়কদ্বীপ ও ফ্লাইওভার, ওভারব্রিজ ইত্যাদি স্থানে ব্যানার, রোল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দ্বারা সজ্জিত করে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন করা এবং অনুষ্ঠানটি যেন নতুন ভ্যাট নিবন্ধ জনসচেতনতা বৃদ্ধিমূলক, অনাড়ম্বরপূর্ণ ব্যয় এবং সুসংগঠিত রাখা, নতুন ভ্যাট নিবন্ধন বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে ১০-১৫ ডিসেম্বর সব ভ্যাট কমিশনারেট/বিভাগে/সার্কেলে সেবা কেন্দ্র/বুথ/ডেস্কের মাধ্যমে বিভিন্ন শপিং মল, বাজারের অনিবন্ধিত প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক নিবন্ধন দেওয়া ও ভ্যাটকেন্দ্রিক সমস্যা সমাধান নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।