শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মেন্দ্রর শেষকৃত্য নিয়ে দুঃখপ্রকাশ হেমার

প্রকাশিত - ০১ ডিসেম্বর, ২০২৫   ০৬:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সোমবার (২৪ নভেম্বর) মারা গেছেন। বর্ষীয়ান এই তারকার প্রয়াণে চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে সাধারণ ভক্তদের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। তবে, অভিনেতার অনুরাগীদের একাংশ দেওল পরিবারের ওপর চরম অসন্তুষ্ট প্রিয় অভিনেতাকে শেষ বিদায় জানানোর সুযোগ পাননি তারা। পরিবার কেন শেষকৃত্যকে ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ রাখল এ নিয়ে বেশ আলোচনা হচ্ছিল নেটিজেনদের মাঝে। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন হেমা মালিনী।  আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হেমা এই নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা চলচ্চিত্র নির্মাতা হামাদ আল রেয়ামি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করেন। এই নোটে তিনি ধর্মেন্দ্রর মৃত্যুর পর হেমা মালিনীর সঙ্গে তার সাক্ষাতের বিস্তারিত বর্ণনা দিয়েছেন।  হামাদ প্রকাশ করেছেন, তিনি হেমার সঙ্গে পরিবারের ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের সিদ্ধান্তের পেছনের কারণগুলো নিয়ে আলোচনা করেছিলেন। তিনি জানান, হেমা মালিনী তাকে জানিয়েছেন, ধর্মেন্দ্রর শেষ দিনগুলো ছিল ‘নিষ্ঠুরতা আর কষ্টে ভরপুর’। শেষের দিনগুলোতে অভিনেতার শারীরিক কষ্ট সইতে পারছিল না পরিবারও। হামাদ হেমা মালিনীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শোকের তৃতীয় দিনে আমি প্রয়াত সুপারস্টার ধর্মেন্দ্রর স্ত্রী কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এটা ভিন্ন একটি বেদনাদায়ক, হৃদয়বিদারক ঘটনা, এমন একটি জিনিস যা আমি যতই চেষ্টা করি না কেন, আমার বোধগম্য হবে না।’

হামাদ আরও লেখেন, তিনি হেমার সঙ্গে বসেছিলেন এবং বুঝতে পারছিলেন যে অভিনেত্রী অনেক কষ্টে নিজের ভেতরের কষ্ট লুকানোর চেষ্টা করছেন। হেমা মালিনীর কথোপকথনের কথা বলতে গিয়ে হামাদ বলেন, হেমা তাকে বলেছেন, ‘ধর্মেন্দ্র সারা জীবন কখনও চাননি যে কেউ তাকে দুর্বল বা অসুস্থ দেখুক। এমনকি নিকটাত্মীয়দের কাছেও নিজের কষ্ট গোপন করতেন তিনি।’ তার কথায়, অন্ত্যেষ্টিক্রিয়া গোপন রাখার কারণ সম্পর্কেও হেমা মালিনী কথা বলেছিলেন। হামাদের মাধ্যমে ভক্তদের কাছে পৌঁছে দেওয়া এই বার্তায় হেমা গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘তিনি দুঃখিত যে তার ভক্তরা তাকে শেষবারের মতো দেখার সুযোগ পাননি। আর একজন ব্যক্তি মারা গেলে সিদ্ধান্ত পরিবারের ওপর নির্ভর করে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।