শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান

প্রকাশিত - ০১ ডিসেম্বর, ২০২৫   ০৫:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই কয়েক দশক ধরে চলা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও চতুর্দশ। রোববার তুরস্ক থেকে লেবানন যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন তিনি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি ভ্যাটিকানের অবস্থান পুনরায় উল্লেখ করে তিনি বলেছেন, ‘‘আমরা সবাই জানি, এই মুহূর্তে ইসরায়েল এখনও সেই সমাধানটি মেনে নেয়নি। তবে আমরা এটিকেই একমাত্র সমাধান হিসেবে দেখি।’’ ইতালীয় ভাষায় দেওয়া বক্তব্যে পোপ লিও বলেন, ‘‘আমরা ইসরায়েলেরও বন্ধু এবং দুই পক্ষের মাঝে ন্যায়সঙ্গত সমাধানের জন্য আমরা মধ্যস্থতার ভূমিকা রাখার চেষ্টা করছি।’’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রসহ নানা পক্ষ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মত দিলেও তিনি এর বিরোধিতা করছেন। তুরস্ক সফর কেন্দ্র করে আট মিনিটের এই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন মূলত তুরস্ক ভ্রমণ নিয়েই ছিল। গত মে মাসে ১৪০ কোটি সদস্যের ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই ছিল তার প্রথম বিদেশ সফর। পোপ বলেছেন, তুরস্কে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করেছেন। দুই যুদ্ধের সমাপ্তিতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তুরস্ক সফরের সময় তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে একযোগে রক্তক্ষয়ী সংঘাত মানবজাতির ভবিষ্যৎকে বিপন্ন করে তুলছে। ধর্মের নামে সহিংসতার নিন্দা জানান তিনি।

গাজায় ইসরায়েলি সেনা অভিযানের সমালোচনা  সাধারণত কূটনৈতিক ভাষায় কথা বললেও চলতি বছরের শুরুর দিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেন পোপ লিও। মুসলিমপ্রধান দেশ তুরস্কে বিশ্বব্যাপী ২৬ কোটি অর্থোডক্স খ্রিস্টানের আধ্যাত্মিক নেতা প্যাট্রিয়ার্ক বারথোলোমিউও বসবাস করেন। তুরস্কের ধর্মীয় সহাবস্থানের উদাহরণও তুলে ধরে পোপ লিও বলেন, বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে সহাবস্থান করতে পারে। এটাই সেই উদাহরণ, যা আমরা বিশ্বজুড়ে দেখতে চাই। মঙ্গলবার পর্যন্ত লেবাননে অবস্থান করবেন পোপ লিও। এরপর সেখান থেকে রোমে ফিরে যাবেন তিনি।

সূত্র: এএফপি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।