শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন প্রিয়াঙ্কা

প্রকাশিত - ৩০ নভেম্বর, ২০২৫   ১১:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা হালদার। অভিনেতা সৌরভ রায়ের সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। অবশেষে প্রিয় মানুষের গলায় মালা পরালেন ‘কৃষ্ণকলি’, ‘রাণী রাসমণি’খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা হালদার।  

বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন জীবনে পা রাখার খবর জানান প্রিয়াঙ্কা। এ ছবিতে দেখা যায়, টুকটুকে লাল বেনারসিতে সেজেছিলেন প্রিয়াঙ্কা। তার গলায় গোলাপের মালা। গা ভর্তি গহনা। প্রিয়াঙ্কার মাথায় মুকুট-মাথাপট্টি। অবশ্য, সৌরভ টোপর নয় পাগড়ি পরে বিয়ে সারেন। 

এ ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, “সবসময়ই সংসার করতে চেয়েছিলাম। আর তোমাকে আমি জীবনে জগন্নাথজির আশীর্বাদ হিসেবে পেয়েছি…। নতুন অধ্যায় সূচনার মাধ্যমে আমাদের প্রিয় গল্প খুঁজে পেয়েছি।” হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সৌরভ নিজেও অভিনয় পেশার সঙ্গে যুক্ত। প্রিয়াঙ্কা-সৌরভ দুজনেই রাধা-মাধব ভক্ত। তাই মায়াপুর ইস্কনে নিজেদের নতুন জীবনের সূচনা করলেন দুজনে। সেখানেই চারহাত এক করেন এই নবদম্পতি। 

শহর থেকে দূরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেও প্রিয়াঙ্কা-সৌরভের বৌভাতের আসর ছিল জমজমাট। হাজির ছিল ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মীরা। এ তালিকায় ছিল—অনুরাগের ছোঁয়ার পরিবার, কৃষ্ণকলির গোটা টিম। এদিন নবদম্পতিকে পাওয়া যায় অফ হোয়াইট পোশাকে। লেহেঙ্গায় সাজেন কনে, শেরওয়ানিতে ধরা দেন সৌরভ। পাঁচ বছর আগে প্রথম পরিচয় প্রিয়াঙ্কা হালদার ও সৌরভের। সেই আলাপ একসময় প্রেমে রূপ নেয়। বৈদিক নিয়ম অনুসারে বৈবাহিক রীতিনীতি পালনের মধ্য দিয়ে তাদের প্রেম পরিণয় পেল।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।