শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মেন্দ্রর স্মরণসভায় বিতর্কে করণ জোহর, পেলেন জোকার-নির্লজ্জ আখ্যা!

প্রকাশিত - ৩০ নভেম্বর, ২০২৫   ০৫:০৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর স্মরণসভায় যোগ দিতে গিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন পরিচালক ও প্রযোজক করণ জোহর। স্মরণসভার মতো গুরুগম্ভীর অনুষ্ঠানে তার গাড়িতে বসে হাসিমুখে ফোনালাপের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। হাসির এই দৃশ্য দেখে অনেকেই তাকে ‘জোকার’ ও ‘নির্লজ্জ’ বলে অভিহিত করেন। গত ২৪ নভেম্বর প্রয়াত হন ধর্মেন্দ্র। এরপর মুম্বাইয়ের একটি অভিজাত হোটেলে সানি দেওল ও ববি দেওলের আয়োজনে একটি স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাহরুখ খান, সালমান খান, রেখা, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো প্রথম সারির তারকারা উপস্থিত ছিলেন।

তবে করণ জোহরকে গাড়ি থেকে নামার সময় হাসিমুখে ফোনে কথা বলতে দেখে অসন্তুষ্ট হন বহু নেটিজেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘স্মরণসভায় এসে এমন নির্লজ্জের মতো হাসার কোনো মানে হয় না।’ আরেকজনের মন্তব্য, ‘দেখে তো মনে হচ্ছে না তিনি কারও শেষ বিদায়ের অনুষ্ঠানে যাচ্ছেন, যেন কোনো ককটেল পার্টিতে এসেছেন!’ করণ জোহর অবশ্য এই সমালোচনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।