২৪ ঘণ্টা অনলাইন : ভয়াবহ বন্যা ও ভারী বৃষ্টিপাতে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া অন্তত ৩৭১ জন নিহত হয়েছেন। ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে শ্রীলঙ্কায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে বিভিন্ন জায়গায় ভূমিধস ও আকস্মিক বন্যায় ১২৩ জন প্রাণ হারিয়েছেন। এখনো প্রায় আরও ১৩০ জন নিখোঁজ আছেন। অপরদিকে বন্যা ও ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় অন্তত ২৪৮ জন আহত হয়েছেন। এখনো শত শত মানুষ নিখোঁজ থাকায় এ সংখ্যা বাড়তে পারে বলে শনিবার (২৯ নভেম্বর) জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি)।
বন্যায় আক্রান্ত স্থানগুলোর রাস্তাঘাট ভেসে বা ভেঙে গেছে। এতে সেসব জায়গায় উদ্ধারকারীরা যেতে পারছেন না। ইন্দোনেশিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুমাত্রা প্রদেশের মধ্য তাপানুলি ও আশপাশের অঞ্চল। গত সপ্তাহে বর্ষার অস্বাভাবিক বৃষ্টিতে সুমাত্রার নদীগুলোর পানি উপড়ে বাইরে চলে আসে। এই পানি পাহাড়ি গ্রামের ভেতরে দিয়ে গিয়ে অনেক মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। এছাড়া ডুবিয়ে ফেলে শত শত ঘরবাড়ি। বর্তমানে প্রায় ৩ হাজার মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। অপরদিকে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মহাপরিচালক কোটুওয়েগোদা আজ শনিবার জানিয়েছেন, সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৪৩ হাজার ৯৯৫ জন। বৃষ্টিতে তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কাতে গত বুধবার প্রভাব ফেলা শুরু করে। এরপর থেকে টানা বৃষ্টিতে সেখানকার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় এখন ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী স্থানের দিকে এগিয়ে আসছে। ব্যাপক বৃষ্টি ঝরাতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
সূত্র: এবিসি নিউজ, এএফপি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।