২৪ঘণ্টা অনলাইন : হোয়াইট হাউসের কাছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। ঘটনাটির পর সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। প্রেসিডেন্ট ট্রাম্পের দেশজুড়ে অপরাধ দমন অভিযানের মধ্যে এই হামলা নতুন করে বিতর্ক তৈরি করেছে।বুধবার ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
মার্কিন গণমাধ্যম জানায়, অভিযুক্ত হামলাকারী একজন আফগান নাগরিক, যিনি ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তবে কর্তৃপক্ষ এখনো তার পরিচয় প্রকাশ করেনি।ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার বলেন, এটি ছিল পরিকল্পিত হামলা এবং হামলাকারী একাই ছিলেন। তিনি জানান, সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
সিবিএস নিউজকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, হামলাকারীর বয়স ২৯ বছর এবং তিনি হ্যান্ডগান ব্যবহার করেছিলেন।এনবিসি নিউজ জানিয়েছে, ঘটনাটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, আহত দুই গার্ড সদস্যের অবস্থা সংকটাপন্ন। তারা ট্রাম্পের নির্দেশে দেশজুড়ে মোতায়েন থাকা ন্যাশনাল গার্ড সদস্যদের অংশ ছিলেন।হামলার পর ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি ভুলবশত প্রথমে তাদের নিহত ঘোষণা করেন।এই ঘটনা ট্রাম্পের দ্বিতীয় দফা মেয়াদ শুরুর পর কয়েকটি ডেমোক্র্যাটিক নিয়ন্ত্রিত শহরে সেনা মোতায়েনের পর গার্ড সদস্যদের ওপর সবচেয়ে বড় হামলা। জানুয়ারিতে তিনি ডেমোক্র্যাট শাসিত শহরে সেনা মোতায়েন শুরু করেছিলেন।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল ন্যাশনাল গার্ডের ওপর সবচেয়ে গুরুতর হামলা।ফ্লোরিডার গল্ফ ক্লাবে থাকা ট্রাম্প হামলাকারীকে ‘পশু’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, সন্দেহভাজনও গুরুতর আহত, তবে তাকে কঠোর মূল্য দিতে হবে।
ফ্লোরিডায় গলফ ক্লাবে থাকা অবস্থায় ট্রাম্প হামলাকারীকে ‘পশু’ বলে আখ্যা দেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে লেখেন, সন্দেহভাজনও গুরুতর আহত, তবে তাকে ‘কঠিন মূল্য দিতে হবে।’সাবেক এফবিআই উপপরিচালক অ্যান্ড্রু ম্যাকক্যাব সিএনএনকে বলেছেন, এই সৈন্যরা আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রশিক্ষিত নয়। তিনি বলেন, ‘এটি বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। কারণ, আমরা জানি না, তারা সশস্ত্র হামলার মুখে কীভাবে প্রতিক্রিয়া দেখাবে।’
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।