শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মিস ইউনিভার্সের ‘ওয়ান্টেড’ মালিকের উত্থানের গল্প

প্রকাশিত - ২৬ নভেম্বর, ২০২৫   ১১:৩০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মিস ইউনিভার্সের সহ-মালিক, থাই মিডিয়া টাইকুন অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককের সাউথ মিউনিসিপাল কোর্ট এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। থাইল্যান্ডভিত্তিক গণমাধ্যম দ্য ন্যাশন এ খবর প্রকাশ করেছে। 

এ প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপের বিরুদ্ধে প্রতারণার মামলাটি করেন ডা. রাউইওয়াত মাসকামাডল। বাদীপক্ষের দাবি, ২০২৩ সালের ২৪ জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে, আসামিরা মিথ্যা বিবৃতি এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে ৩০ মিলিয়ন বাত আত্মসাৎ করেছে। এতে করে গুরুতর আর্থিক ক্ষতির মুখে ফেলেছে তাকে। রাউইওয়াত দণ্ডবিধির ৩৪১ ধারায় ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। 

নানা বিতর্কের মধ্য দিয়ে কয়েক দিন আগে শেষ হয়েছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এরই মধ্যে মিস ইউনিভার্সের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপ। সামনে এসেছে শূন্য থেকে বিশাল সাম্রাজ্য গড়ে তোলার প্রসঙ্গ।  

থাই মিডিয়া টাইকুন অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপ। থাইল্যান্ডের বিখ্যাত জেকেএন গ্লোবাল গ্রুপের মালিক এই রুপান্তরকামী নারী। বিশ্বের অন্যতম সুন্দরী প্রতিযোগিতার আসর মিস ইউনিভার্স। একসময় এটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানায় ছিল। ২০২২ সালের অক্টোবরে ২ কোটি ডলার মূল্যে এটি কিনে নেন অ্যান জাকাপং জাক্রাজুতাটিপ। মিস ইউনিভার্সের সর্বশেষ আসর তারই মালিকানায় অনুষ্ঠিত হয়েছে।  

নারী ধনকুবের অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপের সাফল্যে বিশ্বের মানুষ বিস্মিয় প্রকাশ করেন। কিন্তু তার জীবনের জার্নি মোটেও সহজ ছিল না। যৌন হেনস্তা থেকে শুরু করে নানারকম অত্যাচার সহ্য করে বর্তমান অবস্থানে পৌঁছেছেন তিনি। ১৯৭৯ সালের ১৭ ফেব্রুয়ারি থাইল্যান্ডে জন্মগ্রহণ করেন অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপ।  তার বাবা-মা থাইল্যান্ডের ব্যাংককে ভিডিও রেন্টের একটি দোকান চালাতেন। তারাই তাদের সন্তানকে ইংরেজি ভাষা শেখার আগ্রহ তৈরি করেন। পরবর্তীতে ইংরেজি ও থাই ভাষায় কথা বলতে শিখেন অ্যান। তবে তার শৈশব মোটেও সুখকর ছিল না। 

৪৬ বছরের অ্যান ছোটবেলায় ছেলেদের স্কুলে পড়াশোনা করতেন, যেখানে তাকে তার ক্লাসের বন্ধুরাও বিরক্ত করতো। শারীরিক গড়নে ছোটবেলা থেকেই অ্যান অন্যদের চেয়ে আলাদা ছিলেন; শিক্ষকের কাছেও যৌন হেনস্তার শিকার হন। এরপর স্কুলই ছেড়ে দেন তিনি। 

খুব ছোট বয়স থেকেই পেট্রোল পাম্পে কাজ শুরু করেন অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপ। এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলা থেকেই নিজেকে মেয়ে ভাবতেন তিনি। কিন্তু তার অভিভাবক এই মনোভাবকে সমর্থন করতেন না। এরপর অ্যান তার বাড়ি ছেড়ে দেন এবং পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। অস্ট্রেলিয়ার বন্ড ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন তিনি। আস্ট্রেলিয়াতে অবস্থান করার সময়ে মা-বাবার বিরুদ্ধে গিয়ে অ্যান নিজেকে নারীতে রূপান্তর করতে শুরু করেন। যদিও তিনি তার গলার স্বরকে পুরুষের মতোই রেখেছেন। কারণ অ্যান এটাকে নিজের পরিচয়ের অংশ বলে মনে করেন। 

পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়া থেকে থাইল্যান্ডে ফিরে আসেন অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপ। শুধু তাই নয়, পারিবারিক সেই ভিডিও রেন্টের ব্যবসায় সহায়তা করেন। পারিবারিক ব্যবসায় সহায়তার পাশাপাশি নিজের ব্যবসা শুরুর প্রস্তুতিও নিয়ে ফেলেন। বর্তমানে অ্যান থাইল্যান্ডের টপ কনটেন্ট ম্যানেজমেন্ট ও ডিস্ট্রিবিউশন সংস্থা জেকেএন গ্লোবাল মিডিয়ার সিইও। 

জেকেএন গ্রুপের আওতায় স্বাস্থ্য, বিউটি, পানীয় ও ডিজিটাল সংবাদ চ্যানেল চালু করেন অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপ। বর্তমানে জেকেএন গ্লোবাল মিডিয়ার ১৫টি আলাদা আলাদা ব্যবসা রয়েছে।  ২০২০ সালে ফোর্বসের তালিকা অনুসারে বিশ্বের তৃতীয় ধনী রূপান্তরকামী নারী নির্বাচিত হন। তার মোট সম্পত্তির পরিমাণ ২১০ মিলিয়ন ডলার। অ্যান জ্যাকাফং জাক্রাজুতাটিপ দুই সন্তানের মা। অ্যান্ড্রু ও অ্যাঞ্জেলিকা নামে এক পুত্র এবং এক কন্যাসন্তান রয়েছে তার। কৃত্রিম গর্ভধারণের মাধ্যমে এই দুই সন্তান পৃথিবীর আলো দেখেছে। 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।