শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কষ্ট লাঘবে মেরে ফেলা হলো ১৪১ বছর বয়সী কচ্ছপকে

প্রকাশিত - ২৬ নভেম্বর, ২০২৫   ০৩:৪৭ পিএম
webnews24

২৪ অনলাইন : এক শতাব্দিরও বেশি সময় ধরে প্রিয় খাবার রোমাইন লেটুস এবং ক্যাকটাস ফল খাওয়া কচ্ছপ গ্রাম্মা মারা গেছে। মূলত কষ্ট লাঘব করতে কচ্ছপটিকে মানবিক উপায়ে হত্যা করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো চিড়িয়াখানার সবচেয়ে পুরোনো অভিবাসী ছিল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কচ্ছপটির বয়স ছিল প্রায় ১৪১ বছর। সে গত ২০ নভেম্বর শেষবারের মতো পৃথিবীতে শেষ নিশ্বাস নেয়। সান দিয়াগো চিড়িয়াখানায় কচ্ছপটি কবে এসেছিল সেটি স্পষ্ট নয়। তবে কেউ কেউ মনে করেন ১৯২৮, আবার কেউ মনে করেন ১৯৩১ সালের দিকে ব্রোঙ্ক চিড়িয়াখানা থেকে গালাপাগোস প্রজাতির কচ্ছপটি সান দিয়াগোতে এসেছিল। কচ্ছপটি দুটি বিশ্বযুদ্ধ এবং ২০ জন আলাদা মার্কিন প্রেসিডেন্টকে দেখেছে। এছাড়া অনেক ঘটনার স্বাক্ষী এটি।

কচ্ছপটি বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিল। যা সাম্প্রতিক সময়ে আরও বৃদ্ধি পায়। এরপর এটিকে মানবিক উপায়ে হত্যা করা হয়। গালাপাগোস কচ্ছপ প্রকৃতিতে ১০০ বছর বা তারও বেশি সময় বেঁচে থাকতে পারে। আর এটিকে যদি বন্দি অবস্থায় লালন পালন করা হয় তাহলে এ প্রজাতি ২০০ বছর পর্যন্ত বাঁচতে পারে। ইতিহাসে সবচেয়ে বয়স্ক গালাপাগোস কচ্ছপ হিসেবে বিবেচনা করা হয় হ্যারিয়েটকে। এটি ১৭৫ বছর বয়স পর্যন্ত অস্ট্রেলিয়া চিড়িয়াখানায় ছিল। কচ্ছপটিকে ১৮৩৫ সালে গালাপাগোস দ্বীপ থেকে আনা হয়। ওই সময় এটির আকার ছিল একটি খাবারের প্লেটের সমান। যার অর্থ কচ্ছপটির জন্ম হয়েছিল ১৮৩০ সালের দিকে। এটি ২০০৬ সালে মারা যায়।

সূত্র: দ্য গার্ডিয়ান

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।