২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘মাস্তি’র নতুন কিস্তি ‘মাস্তি ৪’ মুক্তির পর বক্স অফিসে তেমন সাফল্য নিয়ে আসতে পারেনি। উইকএন্ডে ঘুরে দাঁড়ানোর আশা দেখলেও, সিনেমাটির আয় হতাশ করেছে প্রযোজকদের। ভিভেক ওবেরয়, রিতেশ দেশমুখ ও আফতাব শিবদাসানি অভিনীত এই কমেডি ছবিটি প্রত্যাশিত গতি অর্জন করতে ব্যর্থ হয়েছে। শুক্রবার মুক্তির দিনে ছবিটি মাত্র ২.২৫ কোটি টাকার আয় দিয়ে সূচনা করেছিল। এরপর প্রত্যাশা ছিল, অন্তত শনিবারে আয় বেড়ে ৩ কোটি টাকা এবং রবিবারে ৪ কোটি টাকা ছাড়াবে, যা ছবিটিকে বক্স অফিসে এক সপ্তাহের বেশি টিকে থাকার সুযোগ দিত। কিন্তু শনিবারেও ছবিটির আয়ে খুব সামান্যই বৃদ্ধি দেখা যায়।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শনিবারে ‘মাস্তি ৪’ মাত্র ২.৩৫ কোটি টাকা সংগ্রহ করেছে। এই হতাশাজনক ধারা ইঙ্গিত দেয় যে, রবিবার ছবিটি সর্বোচ্চ ২.৫০ কোটি টাকা আয় করতে পারে। এর ফলস্বরূপ, সিনেমাটির উদ্বোধনী উইকএন্ডের মোট আয় ৭ কোটি টাকার নিচেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, এই ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তি ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, যদিও তার উইকএন্ড কালেকশন ছিল ৮.২০ কোটি টাকা। সেক্ষেত্রে ‘মাস্তি ৪’-এর কায়ে দেখা যাচ্ছে, এটি আগের কিস্তির চেয়েও পিছিয়ে থাকবে। এখন পর্যন্ত রিতেশ দেশমুখ, ভিভেক ওবেরয় এবং আফতাব শিবদাসানি অভিনীত এই ছবিটির মোট আয় দাঁড়িয়েছে মাত্র ৪.৬০ কোটি টাকা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।