শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন শান্তি পরিকল্পনা ২৮ থেকে নেমে এলো ১৯ দফায়

প্রকাশিত - ২৫ নভেম্বর, ২০২৫   ০৪:৪৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের ইউক্রেন শান্তি পরিকল্পনা ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফায় আনা হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনার পর পরিকল্পনায় এই সংশোধন করা হয়। মূলত খসড়ার কয়েকটি বিতর্কিত প্রস্তাব নিয়ে কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের মধ্যে আগেই উদ্বেগ দেখা দিয়েছিল। সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, জেনেভায় আলোচনার পর ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাটি ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফায় আনা হয়েছে বলে সোমবার মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। তারা এটিকে গঠনমূলক আলোচনা বলে উল্লেখ করলেও জানান, প্রস্তাবটি এখনো চূড়ান্ত নয়। মার্কিন গণমাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় “অসাধারণ অগ্রগতি” হয়েছে, তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে “গুরুত্বপূর্ণ অগ্রগতি” হয়েছে। আলোচনায় অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে জানান, আগের খসড়া থেকে ৯টি প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। তবে কোনগুলো বাদ গেছে তা তারা জানাননি। ইউরোপীয় কর্মকর্তারা আগে থেকেই কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়েছিলেন, বিশেষ করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও জব্দ করা রুশ সম্পদের ভবিষ্যৎ ব্যবস্থাপনা কী হবে বা কী সিদ্ধান্ত নেওয়া হবে তা ইইউয়ের এখতিয়ারভুক্ত। সে বিষয়টিও তারা উল্লেখ করেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব শান্তি পরিকল্পনা থেকে দফা কমানোকে “এক ধাপ এগোনো” হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, সামনে এখনো বেশ কয়েকটি বড় জটিলতা রয়ে গেছে। সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফা পরিকল্পনাটি জেনেভাতে আলোচনা হয়েছে। সেখানে ওয়াশিংটন, কিয়েভ এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা বিস্তারিত পর্যালোচনা করেছেন।

শনিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রণীত এই পরিকল্পনাটি তার “চূড়ান্ত প্রস্তাব” নয়। এছাড়া কিয়েভ এবং তাদের মিত্রদের মধ্যে এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। খসড়াটি অনুযায়ী, ইউক্রেনকে রাশিয়ার কাছে আরও কিছু এলাকা ছাড়তে হতে পারে, সামরিক বাহিনীর আকার সীমিত করতে হতে পারে এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করতে হতে পারে। শান্তি পরিকল্পনার বিষয়ে জবাব দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প। পরে জেলেনস্কি বলেন, আমরা কি “আমাদের মর্যাদা হারানোর ঝুঁকি নেব, নাকি গুরুত্বপূর্ণ একটি মিত্রকে হারানোর ঝুঁকি নেব”, আমাদের সামনে এখন সেই কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে। এছাড়া গত শনিবার ৯ টি ইউরোপীয় দেশ, জাপান, কানাডা এবং ইইউয়ের শীর্ষ কর্মকর্তারা এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, ইউক্রেনের সামরিক শক্তি সীমিত করার প্রস্তাব দেশটিকে ভবিষ্যৎ হামলার মুখে ফেলে দেবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।