২৪ঘণ্টা অনলাইন : কর-শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার সম্পদ জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য জানিয়ে সংস্থাটির কর্মকর্তা বলছেন, তাদের সম্পদ যাচাই-বাছাইয়ে বিভিন্ন দফতরে চিঠি পাঠানো হয়েছে।
চলতি বছরের জুনে এনবিআর সংস্কার আন্দোলন তুঙ্গে থাকা অবস্থায় দুদক প্রথম অনুসন্ধান শুরু করে। সেই সময় আন্দোলনের সঙ্গে যুক্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কর কমিশনার হাসান তারেক রিকাবদারসহ বেশ কয়েকজন কর্মকর্তা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নজরদারিতে আসেন। অনুসন্ধানে এসব কর্মকর্তার বিরুদ্ধে শুল্ক ও কর ফাঁকির সুবিধা দিয়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানায় দুদক।
দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, কর্মকর্তাদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ব্যাংক হিসাব, স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব পরীক্ষা করা হচ্ছে। প্রথম ধাপে এনবিআর সদস্য একেএম বদিউল আলমসহ কয়েকজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খুব শিগগিরই বাকি কর্মকর্তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।