শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়েতে নাচতে কত টাকা নেন শাহরুখ-সালমান-ক্যাটরিনারা?

প্রকাশিত - ২৪ নভেম্বর, ২০২৫   ১১:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভারতের উদয়পুরে বসেছে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর। সেই বিয়ের আসর ঘিরে নানা মুহূর্তের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ছবি-ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের আসরে বসেছে বলিউডের চাঁদের হাট। রণবীর সিং থেকে জাহ্নবী কাপুর অনেকেই বিয়েতে নেচেছেন। তবে এবারই প্রথম নয়। প্রায়ই ‘হাই প্রোফাইল’ বিয়েতে নাচতে দেখা যায় বলিউড তারকাদের। এসব বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য কে কত পারিশ্রমিক পান?

অনন্ত আম্বানির বিয়েতেও উদ্দাম নাচতে দেখা গিয়েছিল রণবীর সিংকে। প্রায়ই বিয়ের আসরে নাচেন তিনি।শোনা যায়, ১ কোটি বা তার কিছু বেশি পারিশ্রমিক নেন তিনি। আলিয়া ভাটকেও একসময় বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা যেত। তবে বিয়ের পরে সেভাবে আর তাকে দেখা যায় না। যদিও অনন্ত আম্বানির বিয়েতে স্বামী রণবীর কাপুরের সঙ্গে নেচেছিলেন তিনি। বিয়ের আসরে নেচে ১.৫ কোটি রুপি নেন বলে শোনা গেছে। নাচ দিয়ে বিয়ের অনুষ্ঠান মাতিয়ে রাখেন সালমান খান। তার উপস্থিতিই যেন গোটা আবহ বদলে দেয়। বিয়ের আসরে নেচে তিনি ২ কোটি রুপি নেন বলে খবর। একসময় বিয়ের অনুষ্ঠানে নাচা নিয়ে ছুতমার্গ ছিল রণবীর কাপুরের। তবে নিজেই সেই ছক ভাঙেন। বিয়েতে নেচে ২ কোটি পারিশ্রমিক নেন তিনি।

বলিউডের ছবিতে যেমন তার নাচ মুগ্ধ করে তেমনি বিয়ের অনুষ্ঠানেও নাচে মাতিয়ে রাখেন দীপিকা পাডুকোন। তবে তিনি ১ কোটি রুপি। ভিকি কৌশলও বিয়ের আসরে নেচে ১ কোটি নেন। তবে ভিকি-ঘরনি, অর্থাৎ ক্যাটরিনা কাইফের পারিশ্রমিক অনেকটাই বেশি। বলিউডের ছবিতে তার ‘শীলা কি জওয়ানি’, ‘চিকনি চামেলি’, ‘কমলি’-সহ বেশ কিছু জনপ্রিয় নাচের গান রয়েছে। তাই বিয়ের আসরও যে তিনি মুহূর্তে মাতিয়ে দেন, তা বলাই যায়। ৩.৫ কোটি রুপি পারিশ্রমিক নেন ক্যাটরিনা। এর বাইরে বিয়ের আসরে নাচতে দেখা যায় বলিউড বাদশাকেও। শাহরুখ খান ৩ কোটি পারিশ্রমিক নেন এবং অন্যদিকে অক্ষয় কুমার নেন ২.৫ কোটি।


 
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।