শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের দিনে হাসপাতালে গায়িকা পলক মুচ্ছালের ভাই

প্রকাশিত - ২৪ নভেম্বর, ২০২৫   ০৫:১০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের সংগীতশিল্পী পলাশ মুচ্ছাল ও ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার বহুল প্রতীক্ষিত বিয়ের দিনেই দুঃসংবাদ! গত রোববার তাদের চার হাত এক হওয়ার কথা থাকলেও এর আগের দিন কনের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এর একদিন পরেই হাসপাতালে ভর্তি হলেন বর- পলাশ মুচ্ছাল।  বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছালের ভাই পলাশ মুচ্ছাল। ভারতীয় গণমাধ্যমের খবর, শারীরিক অবস্থার অবনতি ঘটে পলাশেরও। ফলে নির্ধারিত দিনে আর বিয়ে হয়নি পলাশ-মান্ধানার।

সূত্র জানায়, ভাইরাল সংক্রমণ ও গ্যাস্ট্রিকের  সমস্যা বেড়ে যাওয়ায় পলাশ মুচ্ছালকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তার অসুস্থতা গুরুতর নয়। চিকিৎসার পর তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোটেলের পথে রওনা দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, স্মৃতির বাবা গুরুতর হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বাবাকে ছাড়া বিয়ে করতে রাজি হননি স্মৃতি মান্ধানা, তাই তাৎক্ষণিকভাবে বিয়ে স্থগিত করা হয়। ভারতের জনপ্রিয় তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং উঠতি গায়ক পলাশ মুচ্ছালের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। কিন্তু শেষ মুহূর্তে দুই পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে বিয়েটি পিছিয়ে গেল। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।