শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের অনুষ্ঠানে নেচে নস্টালজিয়া ফেরালেন মাধুরী

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ১০:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভারতের রাজস্থানের উদয়পুরে বসেছে ‘বিগ ফ্যাট ওয়েডিং’-এর আসর। যুক্তরাষ্ট্রের শিল্পপতি ‘ফার্মা টাইকুন’ ধনকুবের রাজু মন্তেনার কন্যা নেত্রা মন্তেনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন ভামসি গাদিরাজু। তাদের বিয়ের আড়ম্বর যেমন নজর কেড়েছে, তেমনই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই বিয়েতে আমন্ত্রিতের তালিকাও।এতে উপস্থিত ছিলেন মাধুরী দীক্ষিতও। এই বিয়ের মেহেদির আসরে ‘দেবদাস’ ছবির সেই জনপ্রিয় ‘ডোলা রে’ গানের সঙ্গে মনোমুগ্ধকর নাচের পারফরম্যান্সে নস্টালজিয়া ফিরিয়ে আনলেন মাধুরী।

গত ২১ নভেম্বর থেকে শুরু হয়েছে এই বিয়ের তোড়জোড়। একের পর এক বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেখানে। ২২ নভেম্বর ছিল এই বিয়ের মেহেদি অনুষ্ঠান। অতিথি হিসেবে এসেছিলেন মাধুরী। আর সেখানেই তার এই পারফরম্যান্সের সঙ্গে যেমন জমজমাট হয়ে উঠেছে এই বিয়ের আসর তেমনই ফিরে এসেছে ‘দেবদাস’র নস্টালজিয়া। ঐশ্বরিয়ার সঙ্গে যুগ্মভাবে ছবিতে এই গানে নেচেছিলেন মাধুরী। 

এদিন অনুষ্ঠানের মঞ্চে সবুজ ঘাগরা ও পার্পল ওড়নায় সেজে পারফর্ম করেন মাধুরী। সোশ্যালে ইতিমধ্যেই তার নাচের ভিডিও ভাইরাল। অনেকেই নস্টালজিয়ায় বুঁদ হয়েছেন আবার কেউ কেউ এই পারফরম্যান্সে ঐশ্বরিয়াকে মিস করেছেন। 
উল্লেখ্য, এই বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় জেনিফার লোপেজ থেকে মার্কিন প্রেসিডেন্ট পুত্রের নাম বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়াও ওই তালিকায় রয়েছেন বলিউডের তাবড় অভিনেতা-অভিনেত্রীরা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।