শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিক স্বাস্থ্যের উন্নতি চান রনিত রায়

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ০৫:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ‘কেডি পাঠক’ খ্যাত জনপ্রিয় ভারতীয় অভিনেতা রনিত রায়। সম্প্রতি জানালেন, ব্যক্তিগত যত্ন ও মানসিক সুস্থতার জন্য কিছুদিন ডিজিটাল দুনিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা তার জন্য জরুরি হয়ে উঠেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন এই অভিনেতা। রণিত লিখেছেন, ‘আমি জানি আপনারা সকলেই আমাকে খুব ভালোবাসেন। আমি আপনাদের থেকে যে ভালোবাসা পেয়েছি তা এককথায় অবর্ণনীয়। আপনাদের থেকে পাওয়া ভালবাসা ও সম্মান আমি আজীবন নিজের মনে রেখে দেব।’

রনিত আরও লেখেন, ‘আমার মনে হয় আমি জীবনের এমন একটা পর্যায়ে রয়েছি যেখানে দাঁড়িয়ে নিজের এবং পরিবারের কথা ভাবাটা খুবই দরকার। নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যই আমি এই পথ অনুসরণ করতে শুরু করলাম। তবে তা সাময়িক। কিন্তু আমি সঠিকভাবে বলতে পারছি না কবে আবার ফিরব সোশাল মিডিয়ায়। আপনাদের থেকে এত ভালোবাসা পাওয়ার পর তা থেকে দূরে থাকা সত্যিই খুব কঠিন। তবে জীবনের সঠিক রাস্তায় হাঁটতে আমাকে এই পথ অনুসরণ করতেই হবে।’

উল্লেখ্য, রনিত রায়কে বহু দর্শক এখনো চেনে জনপ্রিয় চরিত্র ‘কেডি পাঠক’ নামে। ভারতীয় টেলিভিশনের বহুল জনপ্রিয় ক্রাইম-ড্রামা সিরিজ আদালত-এ তার এই আইনজীবীর চরিত্র দ্রুত জনপ্রিয়তা পায়। শান্ত স্বভাব, যুক্তিনির্ভর প্রশ্ন এবং আদালতে দৃঢ় উপস্থিতির মাধ্যমে কেডি পাঠক চরিত্রটি তাকে নতুন পরিচিতি দেয়। এই সিরিজ শুধু ভারত নয়, বাংলাদেশেও সমান জনপ্রিয়তা রয়েছে। ফলে তার সোশ্যাল মিডিয়া বিরতির ঘোষণার পর অনেকে হতাশা প্রকাশ করলেও, ভক্তরা বুঝতে পেরেছেন যে নিজের মানসিক সুস্থতার জন্য এই সময়টা তার প্রয়োজনীয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।