শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তস্পন্দনের উদ্যোগে ফল উৎসব ও চিকিৎসা ক্যাম্পেইন

প্রকাশিত - ২২ নভেম্বর, ২০২৫   ১২:০১ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে রাস্তায় ফেলে দেওয়া, মানসিক ভারসাম্যহীন, অন্ধ, বোবা, প্যারালাইজড, ঠিকানাবিহীন পরিচয় হারা, বেওয়ারিশ মা, নারী ও শিশুদের জন্যে স্পেশাল বৃদ্ধাশ্রম এ সামাজিক সংগঠন রক্তস্পন্দন-এর উদ্যোগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হলো ফল উৎসব ও চিকিৎসা সংক্রান্ত ক্যাম্পেইন। 

অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন রক্তস্পন্দনের চীফ কো-অর্ডিনেটর এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু। আয়োজনটির নেতৃত্ব দেন রক্তস্পন্দনের ডেপুটি কো-অর্ডিনেটর ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম. এ. তাইফুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ আনোয়ার হোসেইন, রক্তস্পন্দনের সদস্য ডা. এ. কে. এম. মোস্তাফিজুর রহমান ইসমামসহ আরও অনেকে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রক্তস্পন্দনের উদ্যোগ সত্যিই মানবিক। পরিবার থেকে দূরে থাকা এসব মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই আজকের এই আয়োজন।”

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেইন বলেন,“এ ধরনের মানবিক উদ্যোগের অনুপ্রেরণার মূল উৎস জনাব তারেক রহমান। তাঁর নেতৃত্বে ইনশাআল্লাহ একদিন বাংলাদেশ পরিণত হবে প্রকৃত অর্থেই মানবিক বাংলাদেশে।”

ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম. এ. তাইফুল হক ডা. এম. এ. তাইফুল হক বলেন, “রক্তস্পন্দনের সূচনা হয়েছিল জনাব তারেক রহমানের প্রেরণায়। তাঁর ৬১তম জন্মদিন উপলক্ষে আজকের এই আয়োজন ছাড়াও ভবিষ্যতে আরও অনেক মানবিক ও বিজ্ঞানসম্মত কর্মসূচি বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”অনুষ্ঠানের পুরো সময়জুড়ে উপস্থিত সবাই অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন এবং রক্তস্পন্দনের এমন মহৎ উদ্যোগের আন্তরিক প্রশংসা করেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।