শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ’

প্রকাশিত - ২২ নভেম্বর, ২০২৫   ০৫:৫০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়।  এদিন ভূমিকম্পের সময় রাজধানীসহ সারা দেশে আতঙ্কিত হয়ে ভবন থেকে তড়িঘড়ি বের হয়ে পড়েন সাধারণ মানুষ; এমন জরুরি পরিস্থিতিতে অনেক নারী অপ্রস্তুত অবস্থায় বাসা থেকে বের হয়ে আসতে বাধ্য হন। এই বিষয়টিকেই ইঙ্গিত করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক একটি ব্যতিক্রমী বার্তা দিয়েছেন।

ভূমিকম্পের ঘটনার ঘণ্টা খানিক পর ফেসবুকে একটি পোস্ট দেন চমক। তাতে অভিনেত্রী লেখেন,  ‘মেয়েদের জীবনের থেকে ,একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ।’ এরপর উল্লেখ করেন, ‘ভূমিকম্প ফ্যাক্ট।’ চমকের এই পোস্টে নেটিজেনদের অনেকেই একমত পোষণ করেন। তবে কেউ কেউ উল্লেখ করেন- জান বাঁচানো ফরজ। অর্থাৎ, জীবন বাঁচানোটাই অগ্রাধিকার ক্ষেত্রবিশেষে। এক নেটিজেন আবার মন্তব্য করেছেন, যারা বাসায় অন্য কেউ নেই ভেবে ওড়না ছাড়া থাকেন, ভূমিকম্পের এই ঘটনাটি তাদের জন্য একটি সচেতনতামূলক বার্তা হতে পারে। তবে শুধু এই পোস্টই নয়, ভূমিকম্পের পর একের পর এক সচেতনতামূলক পোস্টও দিতে দেখা গেছে অভিনেত্রীকে। এ নিয়ে ভক্তদের প্রশংসায় ভাসছেন চমক।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।