শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ে ভরাডুবি, পরিচালনাতেই শেষ ভরসা সালমানের

প্রকাশিত - ২২ নভেম্বর, ২০২৫   ০৫:৪৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের সুপারস্টার সালমান খানের চলচ্চিত্র ক্যারিয়ারে এখন কিছুটা মন্দা চলছে। যদিও তাতে তার তারকাখ্যাতিতে বিন্দুমাত্র ভাটা পড়েনি, তবুও অভিনেতা হিসেবে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য আসছে না। এমন পরিস্থিতিতে নিজের নিজেকে ফর্মে আনতে এবার পরিচালনায় নাম লেখাতে চলেছেন— এমন গুঞ্জন এখন বিটাউনে। ভারতীয় গণমাধ্যমের খবর, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’-এর চতুর্থ কিস্তি দিয়েই তিনি পরিচালক হিসেবে অভিষেক করতে পারেন সালমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খানের ভাই ও অভিনেতা আরবাজ খান ‘দাবাং ফোর’ নির্মাণের কথা জানিয়েছেন।

জানা গেছে, ছবিটির চিত্রনাট্যের প্রাথমিক খসড়া প্রস্তুত এবং অন্যান্য কাজও কিছুটা এগিয়েছে। তবে পরিচালকের আসনে কাকে দেখা যাবে, সে বিষয়ে আরবাজ কোনো তথ্য দেননি। সে থেকেই গুঞ্জন, হয়তোবা সালমান খানই হতে পারে এই সিনেমার পরিচালক। ২০২৬ সালের নতুন বছরেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই গুঞ্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের প্রেক্ষাপট। ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি পরিচালনা করেছিলেন অনুভব কাশ্যপ। কিন্তু এরপর মনোমালিন্যের জেরে পরবর্তী দুটি ছবি পরিচালনা করেন যথাক্রমে আরবাজ খান এবং প্রভু দেবা। তবে বলিমহলে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল যে, নেপথ্যে থেকে সালমান খানই নাকি পরিচালনার চাবিকাঠি নিয়ন্ত্রণ করতেন। পরিচালক অভিনব কাশ্যপও প্রকাশ্যে এই সুপারস্টারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। এছাড়া, সম্প্রতি ‘দাবাং’-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে অভিনব কাশ্যপ সালমানকে ‘গুন্ডা’ বলে কটাক্ষ করেন। এমন নানা বিতর্কিত ঘটনার আবহেই এবার পরিচালক হিসেবে সালমান খানের আনুষ্ঠানিক অভিষেকের গুঞ্জন উঠেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।