শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় ছেলেকে কোলে নিয়ে ইরফানের আবেগঘন পোস্ট

প্রকাশিত - ২২ নভেম্বর, ২০২৫   ০৫:২৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও মডেল ইরফান সাজ্জাদ। নিজের সাবলীল অভিনয় দিয়ে তিনি যেমন জয় করেছেন দর্শকদের মন, তেমনি উপহার দিয়েছেন একাধিক দর্শকনন্দিত নাটক। অভিনয়ের ব্যস্ততার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই তারকা। সম্প্রতি তিনি পাড়ি জমিয়েছেন সৌদি আরবের পবিত্র নগরী মক্কায়। একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে করেছেন ইরফান। শেয়ার করা ছবিতে দেখা যায়, পবিত্র কাবা চত্বরে ছেলেকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। 

বাবার কোলে ছোট্ট ছেলের সেই মায়াবী মুহূর্তটি মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। শেয়ার করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জীবনটা অনেক ছোট। জীবনকে সময় দিন, জীবন সুন্দর! আলহামদুলিল্লাহ।’  সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। শুভাকাঙ্ক্ষীরা জানাচ্ছেন দোয়া ও ভালোবাসা। কমেন্ট বক্সে এক ভক্ত আবেগী হয়ে লিখেছেন, ‘পবিত্র জায়গা থেকে পবিত্র হয়ে দেশে আসুন, এই দোয়াটাই করি।’ আরেকজন মুগ্ধতা প্রকাশ করে লিখেছেন, ‘মাশাল্লাহ! বাবা-ছেলেকে অনেক সুন্দর লাগছে।’ প্রসঙ্গত, ইরফান সাজ্জাদ চ্যানেল আই এর টিভি পোগ্রামের মাধ্যমে মিডিয়াতে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন। এরপর থেকে বিজ্ঞাপন, নাটক নির্মাতাদের আস্থার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি তার দর্শকদের সব সময় ভালো কাজ উপহার দিচ্ছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।