শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর বনানীতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৪২তম শাখা উদ্বোধন

প্রকাশিত - ১৮ নভেম্বর, ২০২৫   ১১:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : সমাজের সর্বস্তরের মানুষের নিকট আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজধানী ঢাকার বনানী-১১ নম্বর রোডে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৪২তম শাখা হিসেবে এয়ারপোর্ট রোড শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মো:সানাউল্লাহ সাহিদ, পরিচালক জনাব খন্দকার শাকিব আহমেদ ও জনাব ফকির মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের কোম্পানি সচিব জনাব মো: আবুল বাশার, সিএফও জনাব মো: জাফর ছাদেক, এফসিএ, ঢাকা মেইন শাখার ব্যবস্থাপক জনাব মো: আশরাফুল আজীম, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক জনাব এফ. এম. নেওয়াজ আলী, মহাখালী শাখার ব্যবস্থাপক জনাব মাহমুদুল শামীম তালুকদার, বনানী শাখার ব্যবস্থাপক জনাব এ. কে. এম. ইকবাল, করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং পাশ্ববর্তী শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ-সহ ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক জনাব শামসুল আরেফিন ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ জনাব কে. এম. হারুনুর রশীদ। তাছাড়া গ্রাহক ও শুভানুধ্যায়ীদের মধ্য থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ওয়েন আইটি বাংলাদেশ এর সিইও জনাব আজহারুল ইসলাম (রওনক)।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক গ্রাহকদের সকল ধরনের আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। রাজধানীর বনানী দেশের অন্যতম প্রাণকেন্দ্র। আমরা আশা করছি আমাদের শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং এই এয়ারপোর্ট রোড শাখা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরো অধিকতর ভূমিকা রাখতে সক্ষম হবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, বর্তমান সময়ে ব্যাংকিং সেক্টরে গ্রাহক আস্থার নাম শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের সবসময় পূর্ণ আস্থা রয়েছে। তাই গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত শাখা ও উপশাখা সম্প্রসারণ করে যাচ্ছে। শাহ্জালাল ইসলামী ব্যাংকে সবধরণের সেবা চালু রয়েছে। একজন গ্রাহক ব্যাংক থেকে সবধরণের ব্যাংকিং সেবা পাবেন বলে তিনি উপস্থিত সকল গ্রাহককে আশ্বস্থ করেন। আমরা আশা করছি আমাদের এই সেবার কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শাখা প্রাঙ্গণে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।