শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ বছরের ক্যারিয়ারে প্রথমবার সিনেমায় রিচি সোলায়মান

প্রকাশিত - ১৮ নভেম্বর, ২০২৫   ১১:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : তিন দশকের ক্যারিয়ারে প্রথমবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। অভিনয়জীবনে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও এতদিন তাকে দেখা যায়নি চলচ্চিত্রে। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে।

অভিনেত্রী জানিয়েছেন, শিগগিরই তিনি একটি সিনেমার শুটিং শুরু করবেন। সিনেমাটি প্রযোজনা করছে সাজগোজ নামের প্রতিষ্ঠান, আর পরিচালনায় থাকছেন রাজীব সালেহীন। তবে সিনেমার নাম বা সহ-অভিনেতার পরিচয় এখনই প্রকাশ করতে চাননি। রিচি সোলায়মান বলেন, ‘সবই ঠিক আছে, তবে এখনই নাম বলতে চাইছি না। চমক হিসেবে রাখতে চাই।’

পরিচালক জানিয়েছেন, এ মাসের শেষ দিকে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সে সময় সিনেমার নাম, অভিনয়শিল্পী ও শুটিং পরিকল্পনা জানানো হবে।চলতি বছরের শুরুর দিকে একটি অনুষ্ঠানে সিনেমায় কাজের ইঙ্গিত দিয়েছিলেন রিচি। কেন এত বছর চলচ্চিত্রে অভিনয় করেননি, এমন প্রশ্নে তিনি বলেছিলেন, ‘নানা সময় পরিকল্পনা হলেও পরিস্থিতি মেলেনি। এরপর দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম। তবে সিনেমায় অভিনয় করা সব সময়ই আমার ইচ্ছে ছিল।’সম্প্রতি একটি কফিশপ উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমায় কাজের খবর জানান এই অভিনেত্রী।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।