শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের তৈরি পোশাক ও বস্ত্র রপ্তানি খাত অনিশ্চয়তায়

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৫   ১১:৫৯ পিএম
webnews24

২৪ঘন্টা   অনলাইন : দেশের তৈরি পোশাক ও বস্ত্র রপ্তানি খাত অনিশ্চয়তার কবলে জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন, রাজনৈতিক অস্থিরতা, ক্রেতাদের আস্থার সংকট এবং বিভ্রান্তিকর সরকারি বার্তা—সব মিলিয়ে বড় ক্রেতারা কার্যাদেশ দেওয়া থেকে সরে যাচ্ছে। সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর উত্তরা ক্লাবে বিজিএমইএ  এর সাবেক সভাপতি কাজী মনিরুজজামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় পোশাক খাতে বিদ্যমান সংকট ও বিভিন্ন দাবি তুলে ধরে ব্যবসায়িক নেতারা। 

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন,‘সরকার আমাদেরকে এলডিসি গ্রাজুয়েশন চাপিয়ে দিতে চাচ্ছে। এখন আমরা প্রস্তুত না। বাংলাদেশের স্নাতকোত্তর পর্বে (graduation period) টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে সহযোগিতামূলক, পূর্বাভাসযোগ্য ও স্থিতিশীল নীতিগত পরিবেশ অপরিহার্য।’তিনি আরও বলেন, এখন সরকারেকে একটা ভালো নির্বাচন দিতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থতি  ভালো করতে হবে। আগামী নির্বাচনে উচ্চকক্ষে ১০ জন শিল্প মালিককে রাখার আহ্বান জানান তিনি। 

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, আমাদের পাশের  দেশ ভারত তার শিল্প মালিকদের  অনেক সুযোগ সুবিধা দিচ্ছে যা আমাদের শিল্পের জন্য ভয়াবহ অবস্থা হবে।তিনি আরও বলেন, আমাদের দেশের সরকার আমাদের ব্যাংকগুলোকে টিকে রাখার জন্য হাজার কোটি টাকা দিয়েছে  সেই টাকা কই গেল,ব্যাংক তো আমাদের টাকা দিচ্ছে না। 

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন,বিজিবিএ সভাপতি মোহাম্মদ পাভেল, বিজিএমইএ সাবেক সভাপতি ফারুক হাসান, বিজিএমইএ সহ সভাপতি মিজানুর রহমান, বিকেএমইএ পরিচালক খেলায়েত হোসেন সরকার,স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম,বিজিএপিএমই সভাপতি আল শাহরিয়ার  আহমেদ প্রমুখ।মত বিনিময় সভায়, বিজিএমইএ,বিজিবিএ, বিকেএমইএসহ বিভিন্ন উৎপাদন ও রপ্তানিমুখী সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সকলেই শিল্পখাতে সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।