শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লান্তি কাটার আগেই ব্যস্ততায় ফারিয়ার ডুব

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৫   ১১:০৮ পিএম
webnews24

২৪ঘন্টা   অনলাইন : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। চলচ্চিত্র নিয়ে তার ব্যস্ততা অনেকটা কম। তবে বিদেশের শোগুলোতে তার ব্যস্ততা চোখে পড়ছে। সম্প্রতি বিদেশ সফর শেষে দেশে ফিরেই ব্যস্ত হয়ে উঠেছেন।বিমানবন্দরের ক্লান্তি কাটার আগেই ইভেন্ট, ফটোশুট, সাংবাদিকদের মুখোমুখি হওয়া—সবকিছু সামলাচ্ছেন এই তারকা। 

রয়্যাল ব্লু শাড়ির একটি ইভেন্টে হাজির হন ফারিয়া। সেখানে কথা বলতে গিয়ে ফারিয়া জানান, ভ্রমণ নিয়ে তার স্বপ্ন আর দেশের বাইরের অভিজ্ঞতা। হেসে নুসরাত ফারিয়া বলেন, “অনেক দেশ তো এখনো ঘোরা হয়নি। সাউথ কোরিয়া বাদ, আমেরিকাও যাওয়া হয়নি এখনো। আশা করি, এবার যাওয়া হবে।” 

দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের কর্মক্ষমতা নিয়েও মন্তব্য করেন এই নায়িকা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সবসময় এমন এনার্জি থাকে না যে ২–৩ দিন ঘুম ছাড়াই কাজ করে যাওয়া যায়।” 

দেশে ফিরেই ব্যাক-টু-ব্যাক শিডিউল সামলালেও নিজের ফিটনেস, স্টাইল আর ফ্যাশন কনফিডেন্সে বরাবরের মতোই দৃঢ় ফারিয়া। নীল শাড়ির সাম্প্রতিক ফটোসেশন সোশ্যাল মিডিয়ায় যেন আলাদা সাড়া ফেলেছে। অনেকেই লিখেছেন, “ফারিয়া মানেই স্টাইল গেম অন।”

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।