শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৫   ০৯:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে থাকেন। এবার তিনি কন্যা সন্তান জন্ম নিয়ে এমন এক মন্তব্য করেছেন, যা নতুন করে বিতর্কের ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা এশিয়ার পরিবারগুলোতে ছেলে-মেয়ের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন। কঙ্গনা বলেন, ‘আপনারা এশিয়ার প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলে দেখতে পারেন।’  ‘বিশেষ করে, দ্বিতীয়বার কন্যা সন্তান হলে আরও বিষয়টি বোঝা যায়। হতেই পারে কোনো পরিবার খুবই উচ্চশিক্ষিত। তারা দেখাতে চান, তাদের চোখে ছেলে ও মেয়ে দুইই সমান।’

তিনি বলেন, ‘কিন্তু আমি বলছি, মেয়ে হওয়ার পরে সকলের মধ্যে এই বিষয়টা নিয়ে চিন্তা হয়। এমনকি অভিনেতা-অভিনেত্রী এবং বড় পরিবারেও একই ছবি দেখা যায়।’ একজন জনপ্রিয় অভিনেত্রী কীভাবে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই মন্তব্যের তীব্র সমালোচনা করছেন।  কেউ কেউ বলছেন, কঙ্গনার এমন বক্তব্য প্রমাণ করে যে তিনি মননে মোটেও প্রগতিশীল নন। তাদের মতে, সমাজের এমন একটি সংবেদনশীল বিষয়ে একজন তারকা ও জনপ্রতিনিধির বক্তব্য আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।