শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৫   ০৯:০৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বার্ধক্যজনিত অসুস্থতা এবং ভাইরাল সংক্রমণের কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের আইকনিক ‘খলনায়ক’ প্রেম চোপড়া। অবশেষে সেই উদ্বেগ কাটল। ৯২ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন বলে নিশ্চিত করেছে তার পরিবার। সংবাদ সংস্থা এএনআই সূত্র অনুযায়ী, প্রায় এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অভিনেতার শারীরিক জটিলতা বাড়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রেও রাখা হয়েছিল। তবে বর্তমানে তিনি সুস্থ এবং শঙ্কা মুক্ত রয়েছেন।

লীলাবতী হাসপাতালের চিকিৎসক জলিল পার্কার একটি বিবৃতিতে জানান, ৯২ বছর বয়স হওয়ায় তার শারীরিক জটিলতা কাটিয়ে উঠতে কিছুটা সময় লেগেছে। তবে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে দাপট দেখিয়েছেন প্রেম চোপড়া। প্রায় ৩৮০টি চলচ্চিত্রে অভিনয় করে তিনি হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম সফল ও আইকনিক খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে ১৯৬০ ও ১৯৭০-এর দশকে নেতিবাচক চরিত্রে তার অভিনয় তাকে এনে দিয়েছে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। তার উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ওহ কৌন থি? (১৯৬৪), উপকার (১৯৬৭), দো রাস্তে (১৯৬৯), কটি পতঙ্গ (১৯৭০), ববি (১৯৭৩), দো আনজানে (১৯৭৬), ত্রিশূল (১৯৭৮), দোস্তানা (১৯৮০) এবং ক্রান্তি (১৯৮১)।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।