শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিথিলাকে টেনে নামালে আমরা কেউই উপরে উঠি না’

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৫   ০৬:৫৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সুন্দরী প্রতিযোগিতা 'মিস ইউনিভার্স'-এর ৭৪তম আসরে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বৈশ্বিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে প্রস্তুতি নিচ্ছেন যখন, ঠিক তখনই পুরোনো একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি পুরোনো সেই বিতর্কিত ‘ওয়াশরুম ভিডিও’ প্রসঙ্গে লাইভে এসে মুখ খুলেছেন মিথিলা। নেটিজেনদের ক্রমাগত নেতিবাচক প্রচারণায় তিনি রীতিমতো বিব্রত। লাইভে এসে মিথিলা স্বীকার করেন যে, ঘটনাটি প্রায় সাত থেকে আট বছর পুরোনো। সেই সময় তার সঙ্গে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।

এবার বিতর্ক আর সমালোচনার মুখে বন্ধু মিথিলার পাশে শক্তভাবে দাঁড়ালেন অভিনেত্রী সামিরা খান মাহি। মিথিলাকে টেনে নামানোর এই প্রবণতাকে সমালোচনা করে তিনি এক ভিডিও বার্তা শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লেখেন, ‘যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তাকে ছোট করলে দেশটাই ছোট হয়।’ মিথিলাকে সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, ‘তানজিয়া জামান মিথিলাকে টেনে নামালে আমরা কেউই উপরে উঠি না। দেশকে ভালোবেসে যে লড়ে, তাকে সমর্থন করাই আমাদের শক্তি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।