শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে আশ্রয় নীতিতে ব্যাপক পরিবর্তন, বন্ধ হচ্ছে ‘গোল্ডেন টিকিট’

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৫   ০৪:৫৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  আশ্রয়প্রার্থীদের জন্য দীর্ঘদিনের সুরক্ষা ও বিভিন্ন সুবিধায় বড় ধরনের কাটছাঁট করতে যাচ্ছে যুক্তরাজ্য। এর ফলে ‘গোল্ডেন টিকিট’ সুবিধা বন্ধ হওয়ার পাশাপাশি আশ্রয়প্রার্থীদের সুরক্ষা কমছে অর্ধেকের বেশি। এছাড়া শরণার্থীদের জন্য আনা হচ্ছে নানা নতুন নিয়ম। ডেনমার্ক মডেল অনুসরণে নেওয়া এই কঠোর পরিকল্পনাকে অভিবাসন ইস্যুতে চাপে থাকা স্টারমার সরকারের বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, আশ্রয়প্রার্থীদের জন্য দীর্ঘদিনের বিশেষ সুবিধা — অনেকে যাকে ‘গোল্ডেন টিকিট’ বলতেন — বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের সরকার। অনিয়মিত অভিবাসন কমানো এবং ডানপন্থি রাজনীতির চাপ মোকাবিলাই এই বড় নীতিগত পরিবর্তনের লক্ষ্য।

ডেনমার্কের কড়াকড়ির মতো মডেল অনুসরণ করে নেওয়া এই পদক্ষেপ শনিবার রাতে ঘোষণা করে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার। অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের বাড়তি জনপ্রিয়তার মুখে ব্রিটিশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সাবানা মাহমুদ বলেন, “আমি আশ্রয়প্রার্থীদের জন্য যুক্তরাজ্যের বিশেষ সুবিধার অবসান ঘটাব”। তার দপ্তর হোম অফিস এই প্রস্তাবকে “আধুনিক যুগে আশ্রয় নীতির সবচেয়ে বড় সংস্কার” হিসেবে বর্ণনা করেছে। এ বিষয়ে তিনি সোমবার পার্লামেন্টে বিস্তারিত তুলে ধরবেন।এদিকে যুক্তরাজ্যের রিফিউজি কাউন্সিল সরকারকে সতর্ক করে বলেছে, অভিবাসনে এই ধরনের কড়াকড়ি মানুষকে দেশটিতে পৌঁছানোর চেষ্টায় নিরুৎসাহিত করবে না, বরং সরকারের উচিত নীতি পুনর্বিবেচনা করা।প্রতিষ্ঠানটির প্রধান এনভার সলোমন বলেন, “যেসব শরণার্থী কঠোর পরিশ্রম করে ব্রিটেনের জন্য অবদান রাখেন, তাদের যেন এখানে স্থায়ী ও নিরাপদ জীবন গড়ার সুযোগ দেওয়া হয়।” বর্তমানে শরণার্থী মর্যাদা পাওয়া ব্যক্তিরা পাঁচ বছর পর স্থায়ীভাবে থাকার অনুমতি এবং পরবর্তীতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। নতুন নিয়মে এই মেয়াদ কমিয়ে ৩০ মাস করা হবে এবং তা নিয়মিত পর্যালোচনা করা হবে। পরিস্থিতি ‘নিরাপদ’ হলে তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।

এ ছাড়া যাদের আশ্রয় দেওয়া হবে, তাদের যুক্তরাজ্যে দীর্ঘমেয়াদি বসবাসের আবেদন করতে অপেক্ষা করতে হবে ২০ বছর। আল জাজিরা বলছে, ব্রিটেনে বর্তমানে আশ্রয় দাবির হার রেকর্ড উচ্চতায়। জনমত জরিপ বলছে, অর্থনীতিকে ছাড়িয়ে অভিবাসন এখন ভোটারদের প্রধান উদ্বেগ। শেষ এক বছরে যুক্তরাজ্যে ১ লাখ ৯ হাজার ৩৪৩ জন আশ্রয়ের আবেদন করেছেন, যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি এবং ২০০২ সালের সর্বোচ্চ রেকর্ডেরও বেশি। ব্রিটেনের হোম অফিস বলছে, নতুন নীতিগুলো অনিয়মিত অভিবাসী ও শরণার্থীদের জন্য যুক্তরাজ্যকে কম আকর্ষণীয় করবে এবং যাদের ফেরত পাঠানো প্রয়োজন, তা সহজ হবে। এছাড়া ২০০৫ সালের আইনে আশ্রয়প্রার্থীদের সহায়তা দেওয়ার যে বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত রয়েছে, সেটিও বাতিল করা হবে। ফলে আশ্রয়প্রার্থীদের বাসস্থান বা নিয়মিত ভাতা পাওয়ার আর নিশ্চয়তা থাকছে না। এটা সরকার চাইলে সহায়তা বন্ধ করে দিতে পারবে— বিশেষত যাদের সক্ষম মনে হবে বা অপরাধে জড়িত থাকবে তাদের জন্য। মূলত গত বছর নির্বাচিত স্টারমার ইংলিশ চ্যানেল হয়ে ছোট নৌকায় ঝুঁকিপূর্ণভাবে পৌঁছানো অভিবাসীদের ঠেকাতে বেশ চাপেই আছেন। যদিও তার আগের কনজারভেটিভ নেতারাও অভিবাসীদের এই চাপ সামলাতে পারেননি। এ বছর এখন পর্যন্ত এভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশটিতে ঢুকেছে ৩৯ হাজারেরও বেশি মানুষ— যা ২০২৪ সালের পুরো বছরের চেয়েও বেশি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।