শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছর পর ফিরছেন ‘বজরঙ্গি ভাইজান’-এর সেই মুন্নি

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৫   ১১:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : প্রায় এক দশক আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। সেসময় সিনেমাটি ব্লকবাস্টার তকমা পেয়েছিল। সিনেমাটিতে মুন্নি চরিত্রে দর্শকের মন জয় করে নিয়েছিলেন ছোট্ট হারশালি মালহোত্রা। এরপর কেটে গেছে দশ বছর। সেই মুন্নি এখন প্রাপ্তবয়স্ক। এক দশক পর তিনি ফিরছেন বড় পর্দায়। বড় পরিসরে দক্ষিণী সিনেমায় হতে যাচ্ছে তার অভিষেক।

তেলেগু সুপারস্টার নন্দামুরি বালাকৃষ্ণকে নিয়ে বয়াপাট্টি শ্রেণু নির্মাণ করেছেন ‘অখণ্ডা-২’। সিনেমাটি নিয়ে গতকাল শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বালাকৃষ্ণের সঙ্গে দেখা গেছে হারশালিকে। সেখানে নতুন সিনেমা নিয়ে তার প্রত্যাশার কথা জানিয়ে হারশালির অভিনয়ের ব্যপক প্রশংসাও করেন তেলুগু সুপারস্টার।

ইনস্টাগ্রামে হারশালি লিখেন, ‘মুন্নি শুধু একটি চরিত্র ছিল না; ছিল অনুভূতি, স্মৃতি ও হৃদস্পন্দন। দর্শক তাকে যে ভালোবাসা দিয়েছে, তা আমাকে এতদিন ধরে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। এত বছর ধরে আমি শিখেছি, বেড়ে উঠেছি এবং নিজেকে প্রস্তুত করেছি। কারণ, একদিন ফিরে আসতে পারি, শুধু সেই ছোট্ট মেয়ে হিসেবে নয় বরং সম্পূর্ণ নতুন এক অভিনেত্রী হিসেবে।’
তিনি আরো লিখেছেন, ‘মুন্নি ছোট্ট ছিল, কিন্তু স্মৃতির ভেতর সে বড় জায়গা করে নিয়েছিল। এত বছর পর আবার একটি গল্প নিয়ে ফিরেছি। এবার শব্দের সঙ্গে নতুন এক আলো হয়ে ছড়াতে আসছি। প্রতিটি দৃশ্যে আমি আমার পুরো চেষ্টা ঢেলে দিয়েছি। এবারও চাই তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, হাততালি আর স্নেহ।’

জানা গেছে, ‘অখণ্ডা-২’ সিনেমাটি ২০২১ সালে মুক্তি পাওয়া ‘অখণ্ডা’ এর সিক্যুয়াল। সিনেমাটিতে বালাকৃষ্ণকে দেখা যাবে দ্বৈত চরিত্রে এবং তার বিপরীতে রয়েছেন সংযুক্তা মেনন। এছাড়া ছবিটিতে আরো অভিনয় করেছেন আদি পিনিশেঠি, শমনাম, প্রাজ্ঞ জয়সওয়াল, শাশ্বত চ্যাটার্জি, কবির দুহান সিং, তরুণ খান্না প্রমুখ। এটি মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর।  

প্রসঙ্গত, হারশালির জন্ম ২০০৮ সালে। শৈশবেই অভিনয়ে হাতেখড়ি। মাত্র ২১ মাস বয়সে এই অভিনেত্রী প্রথম বিজ্ঞাপনে নাম লেখান। পরে আরও কিছু বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। কিন্তু জনপ্রিয়তা পান ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমা থেকে। এর পরে তাকে আর পর্দায় দেখা যায়নি। 
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।