২৪ঘণ্টা অনলাইন : নির্মিত হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। গত ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিন ছিল। সেদিনই এই ঘোষণা দেওয়া হয়। এটি পরিচালনা করবেন ক্রান্তি কুমার চৌধুরী। মোদির চরিত্রে অভিনয় করবেন উন্নি মুকুন্দন। এবার জানা গেল, ‘মা বন্দে’ শিরোনামের সিনেমাটিতে নরেন্দ্র মোদির মায়ের চরিত্র রূপায়ন করবেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।
সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন, “হিরাবেন মোদির চরিত্রটি রাভিনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। চরিত্রটির শক্তি, গভীরতা এবং স্তরবিন্যাস রাভিনার সঙ্গে মিশে গেছে। হিরাবেনের জীবনের গল্প যেমন: শৈশবে মাকে হারানো, শান্ত ও দৃঢ়তার সঙ্গে পরিবারটিকে কীভাবে একত্রে রেখেছিলেন—এই বিষয়গুলো অভিনেত্রীকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।”
খানিকটা ব্যাখ্যা করে সূত্রটি বলেন, “মা-ছেলের সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ‘মা বন্দে’ সিনেমা। এতে দেখা যাবে, ত্যাগ, সহনশীলতা এবং অবদান রাখার মাধ্যমে ছেলের জীবনে উন্নতির পথ কীভাবে তৈরি করেছিলেন। এই দিকটি রাভিনা ট্যান্ডনকে অনুপ্রাণিত করেছে এবং গল্পের অংশ হতে চেয়েছেন।”
তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পরিচালক কিংবা রাভিনা ট্যান্ডন। শুটিং শুরু হওয়ার আগে রাভিনা তার চরিত্রের জন্য রূপান্তরের মধ্য দিয়ে যাবেন। জানা গেছে, বড় আয়োজনে তৈরি হচ্ছে সিনেমাটি; যেখানে আধুনিক ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করে গল্পটিকে জীবন্ত করে তোলা হবে। সিলভার কাস্ট ক্রিয়েশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন বীর রেড্ডি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।