২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন খাতে নতুন মাইলফলক স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ। এরই অংশ হিসেবে উদ্বোধন করা হয়েছে বসুন্ধরা পিএইচসি পাইলের বাণিজ্যিক কার্যক্রম। এ উপলক্ষে জলসিঁড়ি আবাসনের প্রাইম সৌহার্দ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের উপব্যবস্থাপনা পরিচালক কে এম জাহিদ উদ্দিন।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘বসুন্ধরা পিএইচসি পাইল বাংলাদেশের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং খাতে এক নতুন মানদণ্ড স্থাপন করবে। এই পণ্য বসুন্ধরার উদ্ভাবন, দৃঢ়তা ও টেকসই উন্নয়নের অটল প্রতিশ্রুতির প্রতিফলন। যা প্রতিটি নির্মাণ প্রকল্পে নির্ভরযোগ্যতা ও উৎকর্ষতা নিশ্চিত করবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা পিএইচসি পাইলের হেড অব সেলস এমডি এনামুল ইসলাম।
প্রকল্প প্রধান মো. গাজিউল হাসান, সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের প্রধান প্রকৌশলী (সিভিল) বিশ্বজিৎ ধর। এ ছাড়া সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা পিএইচসি পাইল উন্নত প্রযুক্তিতে নির্মিত, যা উচ্চতর শক্তি, ব্যতিক্রমী ভারবহন ক্ষমতা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করে। ফলে এটি আধুনিক ও বৃহৎ আকারের নির্মাণ প্রকল্পের জন্য এক নির্ভরযোগ্য ও কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানটি শেষ হয় একটি অধিবেশনের মাধ্যমে। যেখানে খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বাংলাদেশের নির্মাণশিল্পের ক্রমবিকাশ ও টেকসই উন্নয়নে পিএইচসি পাইল প্রযুক্তির রূপান্তরমূলক সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।