শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যে তিন বিষয়কে প্রাধান্য দেন জয়া

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৫   ০৬:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই যেন দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ। সিনেমার পর্দায় যেমন তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেন, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি বেশ নজরকাড়া। নিজের পোস্ট করা ছবি মানেই যেন ভক্তদের জন্য এক বিশেষ উপহার। আর তার অনুসারীর সংখ্যাও নেহাত কম নয়। প্রায় সময়েই নতুন নতুন রূপে ধরা দিয়ে অনুরাগীদের মন জয় করেন জয়া। 

এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্টার্ন পোশাকে ছবি প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী। প্রকাশিত ছবিতে জয়াকে দেখা গেছে বেশ আবেদনময়ী লুকে।  তার অপরূপ গ্ল্যামার বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। ছবি শেয়ার করে ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘আমি সব সময় তিনটি বিষয়কে প্রাধান্য দিই আমার চুলের স্টাইল, আমার হিলের উচ্চতা আর আমার মর্যাদা।’ এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর লাস্যময়ী লুকের ভূয়সী প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আপনার বয়স অনুযায়ী সৌন্দর্য ধরে রাখার রহস্য জানতে চাই আপু।’ আরেক অনুরাগী লিখেছেন, ‘আপনার সৌন্দর্য, আপনার স্টাইল এবং আপনার মোহনীয়তা প্রশংসা করার মতো ভাষা আমার জানা নেই।’ 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।