শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দ

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৫   ০৫:৫৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সামান্য অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পরই ছাড়া পেলেন বলিউড অভিনেতা গোবিন্দ। অতিরিক্ত কাজের চাপ ও স্ট্রেস থাকায় গত মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন; এরপরই তাকে নেওয়া হয় হাসপাতালে।  এর পরদিন বুধবার দুপুরের দিকে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেতা। জানালেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। ভারতীয় গণমাধ্যমের খবর, মঙ্গলবার রাতে মারাত্মক মাথাব্যথা ও শারীরিক দুর্বলতা অনুভব করেন এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন। এর পরপরই তাকে জুহুর সাবার্বান হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। খবরটি প্রকাশ্যে আসার পর তার ভক্ত ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার পর দ্রুতই তিনি সুস্থ হয়ে ওঠেন।

হাসপাতাল থেকে বেরিয়ে অভিনেতা সাংবাদিকদের মুখোমুখি হন। সঙ্গে ভক্তদের আশ্বস্ত করে অভিনেতা বলেন, 'আমি এখন ভালো আছি। গত কয়েকদিন ধরে আমি খুব বেশি কাজ করে ফেলেছিলাম, তাই অসুস্থ হয়ে পড়ি। অতিরিক্ত ব্যায়ামের চেয়ে যোগব্যায়াম ও প্রাণায়ম করা যে শরীরের জন্য অনেক ভালো, সেটাও আমি উপলব্ধি করেছি।' অভিনেতার ম্যানেজার শশী সিনহা জানান, মাঝরাতে অসুস্থ হয়ে পড়ায় দ্রুত গোবিন্দাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে একটি নতুন ডায়েট চার্ট মেনে চলার এবং পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।