২৪ঘণ্টা অনলাইন : ৩,৮০০ শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে গিনেস বুকে নাম লেখালেন ভারতীয় সংগীতশিল্পী পলক মুচ্ছল। না, কোনো গানের জন্য নয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অফ রেকর্ডস-এ তার নাম উঠেছে তার অসাধারণ মানবিক কাজের জন্য।
ইন্দোরে জন্ম নেওয়া এই গায়িকা নিজের পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে তিনি ভারতে এবং দেশের বাইরেও দরিদ্র ৩,৮০০ এরও শিশুর হৃদযন্ত্রের অস্ত্রোপচারের খরচ বহন করেছেন।
সঙ্গীতের প্রতি তার ভালোবাসাকেই তিনি রূপ দিয়েছেন এক আজীবন মানবিক মিশনে।
পলকের এই দানের যাত্রা শুরু হয়েছিল অল্প বয়সেই। ছোটবেলায় এক ট্রেন যাত্রায় তিনি কিছু দরিদ্র শিশুর সঙ্গে দেখা পান। সেই ঘটনাই বদলে দেয় তার জীবনের পথ।সেদিন তিনি চুপিচুপি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন “একদিন আমি ওদের সাহায্য করব।”
বছর কয়েক পর, সেই প্রতিশ্রুতিই হয়ে ওঠে তার ফাউন্ডেশনের প্রেরণা, যেখানে প্রতিটি কনসার্টের আয় ও ব্যক্তিগত সঞ্চয় যায় জীবনরক্ষাকারী চিকিৎসার পেছনে।
কিছুদিন আগে এ নিয়ে গায়িকা বলেছিলেন, খুব ছোট করে উদ্যোগটা শুরু করেছিলাম। যা সাত বছরের এক শিশুর জীবন বাঁচিয়ে দিয়েছিল।তবে বর্তমানে এটাই আমার জীবনের সবথেকে বড় মিশন হয়ে উঠেছে। আমার প্রত্যেকটা কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্যেই আয়োজিত হয়। যাদের মা-বাবা এই বিপুল খরচ বহন করতে অক্ষম, সেসব শিশুদের কথা মাথায় রেখেই ফাউন্ডেশনটি খোলা।
তার উদারতা শুধু এখানেই সীমাবদ্ধ নয়। পলক কারগিল শহিদদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং গুজরাট ভূমিকম্প দুর্গতদের ত্রাণে ১০ লাখ রুপি দান করেছেন। ‘মেরি আশিকি’, ‘কৌন তুঝে’, ‘প্রেম রতন ধন পায়ো’-এর মতো জনপ্রিয় গান দিয়ে পলকের সংগীতজীবন যতই এগিয়েছে, ততই বেড়েছে তার মানবিক কাজের পরিসর।
সূত্র: ইন্ডিয়া টুডে
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।