২৪ ঘণ্টা অনলাইন :পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে অমিতাভের পা ছুঁয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এদিকে ১ নভেম্বর থেকে আমেরিকায় তার গানের কনসার্টও শুরু হয়েছে। তবে তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক যেন কমছে না। আবারও হুমকির মুখে পড়েছেন দিলজিৎ। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানের মাঝে একদল খালিস্তানির হুমকির মুখে পড়েন দিলজিৎ।
গায়কের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা গেছে। শুধু তাই নয়, অকল্যান্ডে তার আগামী অনুষ্ঠানও যাতে না হয় সেই ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। দিলজিতের অনুষ্ঠান শোনার জন্য খুব স্বাভাবিক ভাবেই মুখিয়ে থাকেন তার অনুরাগীরা। গায়ককে এভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে দেখে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন অনুরাগীরা। অকল্যান্ডের অনুষ্ঠানে কি তবে কোনও বড় সমস্যার সম্মুখীন হতে হবে গায়ক ও তার দলকে? এই প্রশ্ন এখন সকলের মধ্যে। প্রতিবেদনে আরও বলা হয়, গায়ক পুরো বিষয়টিকে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পক্ষে। এবং ভক্তদের আশ্বস্ত করে দিলজিৎ জানিয়েছেন, পূর্বনির্ধারিত সময়সূচি মেনেই অনুষ্ঠান হবে। তাই শ্রোতাদের ভালোবাসা থেকে যেন কোনও ভাবে তিনি বঞ্চিত না হন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।