শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কাছের মানুষ হারিয়ে শোকস্তব্ধ অভিষেক বচ্চন

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৫   ০৫:১০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের দীর্ঘদিনের মেকআপ আর্টিস্ট অশোক সাওয়ান্ত মারা গেছেন। রোববার তার মৃত্যু হয়। দীর্ঘ ২৭ বছরের এই সহযোগীকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা; সামাজিক মাধ্যমে দিয়েছেন একটি আবেগঘন পোস্ট।  অভিষেক বচ্চন জানান, তার অভিনয়জীবনের একেবারে প্রথম দিন থেকেই অশোক সাওয়ান্ত তার সঙ্গে ছিলেন। তিনি শুধু তার মেকআপ টিমের সদস্যই ছিলেন না, বরং পরিবারের অংশ হয়ে উঠেছিলেন।

অশোক সাওয়ান্তের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিষেক লিখেছেন, ‘২৭ বছর ধরে অশোক দাদা ও আমি একসঙ্গে কাজ করেছি। প্রথম দিন থেকে উনি আমার মেকআপ করেছেন। শুধু আমার টিম নয়, আমার পরিবারের অংশ ছিলেন অশোক দাদা।’  অভিষেক আরও জানান, অশোক সাওয়ান্তের ভাই দীপক প্রায় ৫০ বছর ধরে তার বাবা অমিতাভ বচ্চনের প্রসাধন শিল্পী হিসেবে কাজ করেছেন। অভিষেক উল্লেখ করেন, অশোক সাওয়ান্ত গত কয়েক বছর ধরে অসুস্থতার কারণে নিয়মিত সেটে আসতে পারতেন না। তা সত্ত্বেও অভিষেকের শুটিং থাকলে তিনি খোঁজ নিতেন। পোস্টের শেষে অভিষেক লেখেন, ‘তোমাকে ছাড়া শুটিং সেটে যাওয়ার কথা ভেবেই মন ভেঙে যাচ্ছে। তোমার আত্মার শান্তি কামনা করি। আমাদের আবার দেখা হবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।