শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক চাষ ছেড়ে পেঁপেতে বাজিমাত

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৫   ১১:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : তামাক চাষ ছেড়ে ‘টপ লেডি’ জাতের পেঁপে চাষ করে প্রথমবারেই দুই লাখ টাকা লাভের আশা করছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া এলাকার কৃষক জামিরুল ইসলাম। মাত্র ৩৫ শতাংশ জমিতে পেঁপে চাষ করেছেন তিনি। সব মিলিয়ে ৫০ হাজার টাকা খরচ করেছেন এবং দুই থেকে আড়াই লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন তিনি। এরইমধ্যে তিনি পেঁপে বিক্রি শুরু করেছেন। জমি থেকেই কাঁচা পেঁপে পাইকারী ১৫ টাকা কেজি দরে বিক্রি করে বেশ খুশি তিনি।

সম্প্রতি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া এলাকার তার বাগান ঘুরে দেখা যায়, গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত পেঁপে ধরেছে। ছোট-বড়-মাঝারি এবং ফুলও ধরেছে। এক একটি গাছ থেকে এ মৌসুমে প্রায় এক মণ করে পেঁপে সংগ্রহ করতে পারবেন বলে আশা করেন জামিরুল ইসলাম।

ছোটবেলা থেকেই কৃষি কাজের সাথে জড়িত রয়েছেন জামিরুল ইসলাম। ধান চাষের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে তামাকের চাষ করেন তিনি। তামাকে পরিশ্রম এবং বিক্রির ক্ষেত্রে হয়রানির কারণে চায়ের দোকান খুলেছেন। কৃষি পেশা ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে নিরাপদ উপায়ে উচ্চমূল্য সবজি চাষের উপরে উপজেলা কৃষি অফিস থেকে তিন দিনের প্রশিক্ষণ গ্রহণ করে তাদের সহায়তায় পেঁপের চাষ করেছেন। তামাকের পরিবর্তে পেঁপে চাষ করে বেশি লাভবান হচ্ছেন বলে জানান তিনি।

জামিরুল ইসলাম বলেন, “আপনারা গাছে পেঁপে দেখছেন, কিন্তু আমি দেখছি টাকা। আমার মনে হচ্ছে গাছে টাকা ঝুলছে। এক একটি পেঁপে মানে ১০/২০ টাকার নোট।”

তিনি আরো বলেন, “আমি মূলত এই জমিতে তামাক চাষ করতাম। কিন্তু উপজেলা থেকে ট্রেনিং নিয়ে এবার প্রথম পেঁপের চাষ শুরু করেছি। কীভাবে পেঁপের চাষ করতে হবে, কখন কী পরিচর্যা করতে হবে সবকিছু হাতে কলমে শিখিয়ে দিয়েছে কৃষি অফিসের লোকজন। আমি নিজেই ওয়ানটাইম চায়ের কাপে পেঁপের চারা উৎপাদন করে রোপন করেছি। জমি চাষাবাদ ও পরিচর্যা করেছি। কৃষি অফিস থেকে আমাকে ২০ শতক জমির জন্য সার, বীজ, পরিচর্যার খরচ দিয়েছে। বাকীটুকু নিজের খরচে করেছি।”

জামিরুল বলেন, “আমার এই জমিতে ৪০০ পেঁপে গাছ রয়েছে। প্রতিটি গাছেই আশা করছি এক মণের কাছাকাছি করে পেঁপে পাব। এটা বিক্রির জন্য আমাকে বাজারেও নিতে হচ্ছে না। ব্যাপারীরা এসে বাগান থেকেই পেঁপে নিয়ে যাচ্ছে। আশা করছি এই মৌসুমেই আমি দুই থেকে আড়াই লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারব। যেখানে আমার খরচ হয়েছে ৫০ হাজার টাকার মতো।”

স্থানীয় কৃষক আয়নাল ইসলাম জানান, এক এক গাছে যে এত পেঁপে ধরে তা কখনো জানতাম না। আমরা জামিরুল এর বাগান দেখে বুঝছি এখন যে পেঁপে চাষ কতটা লাভজনক। তামাকের চেয়ে অনেক বেশি লাভজনক এই পেঁপে চাষ।

স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মাহাবুল ইসলাম জানান, “আমরা কৃষকদের সার্বক্ষণিক উচ্চমুল্য সবজি ও ফল চাষে পরামর্শ প্রদান করছি। সেই সাথে কৃষক জামিরুল ইসলামকে পেঁপে চাষে পরামর্শ প্রদান করেছি। নিয়মিত তার বাগান পরিদর্শন করে ব্যবস্থাপনা প্রদান করছি। পেঁপে চাষটা বেশ লাভজনক হওয়ায় এরইমধ্যে আরো ১০ বিঘা জমিতে পেঁপের চাষ বৃদ্ধি পেঁয়েছে এই এলাকায়।”

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “পেঁপে একটি পুষ্টিকর এবং উচ্চমূল্য সবজি। এটি বেশ লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে বর্তমানে পেঁপে চাষে আগ্রহ বাড়ছে। আমরা যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় পেঁপে চাষে কৃষকদের বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করছি।”

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রবিউল ইসলাম বলেন, “খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে আমরা কাজ করছি। এজন্য কৃষকদের নিরাপদ উপায়ে উচ্চমূল্য ফসল উৎপাদনে প্রশিক্ষণ প্রদান, প্রদর্শনীর মাধ্যমে উপকরণ ও সহায়তা প্রদান করছি। সেই সাথে বাজারজাত এবং প্রক্রিয়াজাতকরণের জন্য উদ্যোক্তা সৃষ্টি করছি। মিরপুর উপজেলা কৃষক জামিরুল ইসলাকে আমাদের প্রকল্প থেকে নিরাপদ উপায়ে পেঁপে চাষে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সাথে তাকে চাষাবাদের জন্য সার, বীজ, পরিচর্যার খরচও দেওয়া হয়। ফলে তিনি পেঁপে চাষে উদ্বুদ্ধ হয়ে বেশ সফল হয়েছেন। তার দেখাদেখি এলাকার আরো অনেক কৃষক পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন।”

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।