২৪ ঘণ্টা অনলাইন : একটা সময় ছিল যখন টলিউড ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল কাণ্ডারি ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। চলতি বছর দুর্গাপূজার সময় প্রসেনজিৎ অভিনীত 'দেবী চৌধুরানী' ছবিটি আরও একাধিক ছবির সঙ্গে বক্স-অফিসে প্রতিযোগিতার করেছিল। অন্যরা এই প্রতিযোগিতা নিয়ে চিন্তিত থাকলেও, প্রসেনজিৎ ছিলেন নীরব। তিনি জানিয়েছিলেন, এই বিষয়টিকে তিনি বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ। অভিনেতার একমাত্র লক্ষ্য থাকে শুধু নিজের সেরাটা দর্শকদের কাছে তুলে ধরা। প্রতিযোগিতার প্রসঙ্গে প্রসেনজিৎ ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয় না আমাকে কেউ কোনো প্রতিযোগিতায় ফেলে। আমি এই সমস্ত প্রতিযোগিতায় থাকি না। যদিও একটা সময় ছিল যখন আমি এই প্রতিযোগিতায় সামিল হতাম। একটা সময় ছিল যখন আমি বাইরে কাজ করতে পারতাম না, হিন্দি ছবি করতে পারতাম না কারণ তখন আমার উপরেই সবাই নির্ভর করে থাকত।’
‘তখন প্রসেনজিতের ছবি মানেই হিট। পরিচালক, প্রযোজক এবং সব থেকে বড় কথা দর্শকদের আমার ওপর যে ভরসা ছিল তা ছেড়ে দিয়ে আমি কোথাও যেতে পারিনি। আমাকে নায়ক নয় বরং সবাই মিলে আমাকে একটা প্রোডাক্ট করে তুলেছিল। যে ছবিতে প্রসেনজিৎ থাকবে সেই ছবি হিট হবে, আমিও অন্য কোথাও গিয়ে সেকেন্ড বেঞ্চে বসতে পারতাম না।’ তার কথায়, ‘আমাকে সবাই মিলে প্রথম করে দিয়েছিল, আমার পক্ষে সম্ভব ছিল না অন্য কোথাও দ্বিতীয় স্থানে দাঁড়ানোর। এখন যখন আমি একটি ময়ূরাক্ষী করতে পেরেছি, অন্য স্বাদের ছবি করতে পেরেছি, যখন বুঝেছি যে আমি আর প্রতিযোগিতায় নেই তখন আমি একটা হিন্দি ছবিও করতে পেরেছি আবার একটি মালায়ালাম বা অন্য ভাষার ছবিও করার সাহস পেয়েছি। কিন্তু আগে সেই সাহস আমার ছিল না।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।