শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

তারুণ্যের উৎসব : গ্রাহক সেবা পক্ষ–২০২৫ উপলক্ষে আইডিআরএর বীমা সচেতনতা কার্যক্রম

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৫   ১১:২১ পিএম
webnews24

২৪ঘন্টা  অনলাইন : আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গত ১৯ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৫ পর্যন্ত “তারুণ্যের উৎসব: গ্রাহক সেবা পক্ষ–২০২৫” পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে ১৯ অক্টোবর আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগের উদ্বোধন ঘোষণা করেন। 

গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে ২৯ অক্টোবর আইডিআরএ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে “বীমা শিল্পে তরুণদের কর্মসংস্থান: একচ্যুয়ারি পেশার বিকাশ ও সম্ভাবনা” শীর্ষক সেমিনারের আয়োজন করে। সেমিনারে তরুণদের সম্ভাবনাময় একচ্যুয়ারি পেশায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

একই দিনে বিকেলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ‘যুবকদের জন্য প্রচলিত বীমা পরিকল্পনা’ শীর্ষক আরেকটি সেমিনার অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে ২ নভেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে “ইনস্যুরেন্স সেক্টরের সম্ভাবনা ও ক্যারিয়ার সুযোগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। একই দিনে বিকেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘যুবকদের জন্য প্রচলিত বীমা পরিকল্পনা’ শীর্ষক বিশেষ সেমিনার আয়োজন করা হয়।

উল্লিখিত প্রতিটি সেমিনারে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম. আসলাম আলম। তিনি তরুণ প্রজন্মকে বীমার গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন—দেশের আর্থিক নিরাপত্তা জোরদারে তরুণদের বীমা সম্পর্কে সঠিক ধারণা প্রদান অত্যন্ত জরুরি। পাশাপাশি তিনি বীমা খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে আলোকপাত করেন।

সবগুলো কর্মসূচিতে আইডিআরএর সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা, বীমা বিশেষজ্ঞ, একচ্যুয়ারি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।