শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরার সামনে যে কারণে গম্ভীর থাকেন আরিয়ান

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৫   ০৬:২৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলঅইন : বলিউডের নবাগত পরিচালক ও অভিনেতা আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সম্প্রতি মুক্তি পেয়েছে। সিরিজটি জনপ্রিয়তা পেলেও জনসমক্ষে বা অনুষ্ঠানে তাকে প্রায়ই গম্ভীর দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, কেন সবসময় এমন মুখ করে থাকেন তিনি? এ প্রসঙ্গে সিরিজটির অভিনেত্রী মোনা সিং বলেন, ‘আমরা এক বিশেষ প্রদর্শনীতে খুব চেষ্টা করেছিলাম, ও যেন ক্যামেরার সামনে একটু হাসে। কিন্তু আরিয়ান হাসেনি। এটা পুরোপুরি ওর নিজের সিদ্ধান্ত। সম্ভবত সে ক্যামেরার সামনে নিজের একটি নির্দিষ্ট ভাবমূর্তি তৈরি করতে চায়।’

মোনার মতে, শুটিং সেটে একদমই ভিন্ন মানুষ আরিয়ান খান। বলেন, ‘ও খুব হাসিখুশি, প্রাণবন্ত। সবার সঙ্গে মজা করে, হাসাহাসি করে সময় কাটায়। সেটে যেন সবাই স্বচ্ছন্দে কাজ করতে পারে, সেটা সবসময় নিশ্চিত করে।’মোনা আরও জানান, অভিনয়ের সময় আরিয়ান নিজের চরিত্রগুলো খুব মনোযোগ দিয়ে তৈরি করেন এবং সহ-অভিনেতাদেরও অনুপ্রাণিত করেন। উল্লেখ্য, ‘দ্য ব্যাডস অফ বলিউড’ হলো আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ। এতে অভিনয় করেছেন মোনা সিং, ববি দেওল, মনোজ পাহওয়া, লক্ষ্য ও রাঘব জুয়েলসহ আরও অনেকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।