শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৫   ০৫:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন:  বলিউডের একসময়ের জনপ্রিয় জুটি ছিলেন অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডন। তাদের সম্পর্ক বাগদান পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত টেকেনি। বহু বছর পর সম্প্রতি সেই পুরনো সম্পর্ক ও বাগদান ভেঙে যাওয়া নিয়ে কথা বলেছেন রাবিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সেই ঘটনা নিয়েই কথা বললেন অভিনেত্রী। ‘মোহরা’ ছবির সময় অক্ষয় ও রাবিনার ঘনিষ্ঠতা বাড়ে, যা তৎকালীন বলিউডে বহুল চর্চিত ছিল। নব্বইয়ের দশকের শেষে পারিবারিকভাবে তাদের বাগদানও সম্পন্ন হয়েছিল বলে জানা যায়। তবে কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। সাক্ষাৎকারে রাবিনাকে প্রশ্ন করা হয়, কেন মানুষ এখনও অক্ষয়ের সঙ্গে তার ভেঙে যাওয়া বাগদান নিয়ে আলোচনা করে। উত্তরে রাবিনা বলেন, ‘আমি তো সেসব ভুলেই গেছি।’

অভিনেত্রী আরও বলেন, ‘হ্যাঁ, কিছু অনস্ক্রিন জুটি সত্যিই মানুষ ভুলতে পারে না। ‘মোহরা’-র সময় আমরা হিট জুটি ছিলাম। এখনও যখন কোথাও দেখা হয়, খুব স্বাভাবিকভাবে গল্প হয়। সবাই নিজের জীবনে এগিয়ে যায়। আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়। আর আমার একটাই বাগদান ভাঙা— সেটাই এখনও লোকের মাথায় ঘুরছে! কেন জানি না। সবাই তো জীবনে এগিয়ে যায়, কারও বিবাহবিচ্ছেদ হয়, কেউ নতুনভাবে শুরু করে। এতে এত ভাবনার কী আছে?’ বর্তমানে রাবিনা ব্যবসায়ী অনিল থাডানির সঙ্গে ২১ বছরের দাম্পত্য জীবন পার করছেন। তাদের মেয়ে রাশা থাডানি এ বছরই বলিউডে পা রেখেছেন। অন্যদিকে, অক্ষয় কুমার ২০০১ সালে অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন। এদিকে দীর্ঘ বিরতির পর রাবিনা ও অক্ষয় আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নামের একটি ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।