২৪ ঘণ্টা অনলাইন : আমাদের অনেকের কাছেই চা একটি সাধারণ পানীয়ের চেয়েও বেশি কিছু। এক কাপ চা মানে আরাম, সতেজ সকাল, গল্প কিংবা আড্ডার সঙ্গী, মানসিক চাপ উপশমকারী এবং কখনও কখনও শক্তি বৃদ্ধিকারী। এভাবে কখন যে দিনে একাধিক কাপ চা খাওয়া হয়ে যায়, আপনি হয়তো নিজেও বুঝতে পারেন না। চায়ের উপকারিতা আছে, কিন্তু পুষ্টির ক্ষেত্রে অন্য সবকিছুর মতো এই পানীয় পানের ক্ষেত্রেও ভারসাম্য রক্ষা করতে হবে।
বেশিরভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞ একমত যে, দিনে দুই থেকে তিন কাপ নিয়মিত চা বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ সীমা। অ্যাসিডিটি, মাথাব্যথা বা ঘুমের ব্যাঘাতের ঝুঁকি ছাড়াই এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং শান্ত প্রভাব উপভোগ করার জন্য এই পরিমাণ যথেষ্ট। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) অনুসারে, প্রতিদিন ক্যাফেইনের সর্বোচ্চ মাত্রা ৩০০ মিলিগ্রাম, যা প্রায় তিন থেকে চার কাপ চায়ের সমতুল্য। একবার চার বা তার বেশি কাপ অতিক্রম করতে শুরু করলে, ক্যাফেইনের পরিমাণ শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করতে পারে। অতিরিক্ত চা পান করা আপনার সুস্থতার বিরুদ্ধে কাজ করতে পারে। অতিরিক্ত চা খেলে তা অ্যাসিডিটি এবং পেট ফাঁপার কারণ হতে পারে, বিশেষ করে যদি আপনি খালি পেটে পান করেন। ক্যাফেইন অস্থিরতা সৃষ্টি এবং ঘুমের মান খারাপ করতে পারে।কিছু গবেষণায় আরও বলা হয়েছে যে, অতিরিক্ত চা আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে, যা ইতিমধ্যেই যাদের আয়রনের পরিমাণ কম বা রক্তস্বল্পতা রয়েছে তাদের জন্য আদর্শ নয়। চায়ের সঙ্গে অতিরিক্ত দুধ ও চিনি মেশানো থেকে বিরত থাকলে বেশি উপকার পাবেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।