২৪ ঘন্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রাজনীতিক জোহরান মামদানি। শহরটির কনিষ্ঠতম ও প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। নবনির্বাচিত এই মেয়রকে এবার উষ্ণ অভিনন্দন জানালেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা প্রকাশ করেন, যা বেশ আলোচনায়।
সম্প্রতি নিউইয়র্ক সিটির ১১২তম মেয়র হিসেবে নির্বাচিত হন মাত্র ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। তার এই ঐতিহাসিক জয়ের খবর পুরো বিশ্বের নজর কেড়েছে। জোহরানের সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের একটি স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন প্রিয়াঙ্কা। তাতে লেখেন, ‘অভিনন্দন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ১১২তম মেয়র! ইতিহাস তৈরি হলো। মীরা নায়ার, আপনাকেও অভিনন্দন।’
উল্লেখ্য, জোহরান মামদানি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং উগান্ডার-ভারতীয় শিক্ষাবিদ মাহমুদ মামদানির পুত্র। জোহরান মামদানি উগান্ডার কাম্পালায় জন্ম নেন। তার পরিবার পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসবাস শুরু করে এবং পরে নিউইয়র্কে স্থায়ী হয়। তিনি দ্য ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্স এবং বাউডোইন কলেজের প্রাক্তন ছাত্র। এর আগে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।