শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!

প্রকাশিত - ০৬ নভেম্বর, ২০২৫   ০৫:৪০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ এখন তাদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায়। ভারতীয় গণমাধ্যমের খবর, এই নভেম্বরেই দম্পতির ঘরে নতুন অতিথি আসতে পারে। এদিকে নতুন সিনেমার জন্যও প্রস্তুতি নিয়েছেন অভিনেতা ভিকি কৌশল; জীবনযাত্রায় আনতে যাচ্ছেন বড় পরিবর্তন।  সম্প্রতি জানা গেছে, সম্পূর্ণভাবে মদ ও মাংস ত্যাগ করেছেন। তবে বিষয়টি সন্তানের আগমনের সঙ্গে সম্পর্কিত নয়। মূলত অমর কৌশিক পরিচালিত নতুন ছবি ‘মহাভারত’-এ ভিকি অভিনয় করছেন পরশুরামের চরিত্রে। চরিত্রটির জন্য শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছেন অভিনেতা। পরিচালক অমর কৌশিক জানিয়েছেন, চরিত্রের জন্য প্রয়োজনীয় শৃঙ্খলা ও পরিবর্তনের অংশ হিসেবেই ভিকি নিরামিষাশী হয়েছেন। এমনকি পরিচালক নিজেও ছবির জন্য নিজের জীবনযাত্রায় কিছু বদল এনেছেন। এর আগেও বলিউড তারকা রণবীর কাপুর ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয়ের আগে খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছিলেন। এবার সেই ধারাতেই হাঁটলেন ভিকি কৌশল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।