শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কের মাঝে পোস্ট করে যা বললেন মাধুরী

প্রকাশিত - ০৬ নভেম্বর, ২০২৫   ০৫:১০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। সম্প্রতি কানাডার একটি অনুষ্ঠানে তার দেরিতে মঞ্চে ওঠার কারণে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। দর্শকরা অভিযোগ তোলেন, নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর মঞ্চে আসেন অভিনেত্রী। এই ঘটনার পর অনুষ্ঠানের দায় আয়োজকরা মাধুরীর দলের ওপর চাপিয়ে দিলেও, ক্ষোভের মুখে পড়তে হয় নায়িকাকেই। দর্শকরা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাতে থাকেন। কিন্তু বিতর্কের এই আবহে, কানাডার অনুষ্ঠান নিয়ে কোনো মন্তব্য না করে উল্টো টরন্টোকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন মাধুরী। 

অনুষ্ঠানে দেরির ঘটনার ঠিক দিন তিনেক পরেই মাধুরী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টরন্টোকে উদ্দেশ্য করে লেখেন, ‘টরন্টোর থেকে ভালোবাসা পেয়েছি। সেখানে “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠানের পর এ বার নিউ জার্সি, শিকাগো ও নিউ ইয়র্ক যাওয়ার পালা।’ অভিনেত্রীর এমন পোস্টে বেশ আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনরা। অনেকেই মনে করছেন, বিতর্ক চাপা দিতেই তিনি এই পোস্ট করেছেন, যা 'শাক দিয়ে মাছ ঢাকার' শামিল। ক্ষুব্ধ দর্শকরা সরাসরি মাধুরীর কাছে কানাডার অনুরাগীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এদিকে, মাধুরীর পোস্টে 'মিট অ্যান্ড গ্রিট' শব্দবন্ধনী ব্যবহারেও আপত্তি তুলেছেন অনেকে। দর্শকদের দাবি, প্রায় চল্লিশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে তারা অভিনেত্রীর নাচের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন, কোনো আলাপচারিতা বা 'মিট অ্যান্ড গ্রিট'-এর জন্য নয়। তাদের অভিযোগ, অভিনেত্রী মিথ্যা প্রচার করছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।