২৪ ঘণ্টা অনলাইন : ভারতে হীরা রপ্তানির পরিমাণ দ্বিগুণ করেছে রাশিয়া। রাশিয়ার সরকারি বার্তাসংস্থা রিয়া নভোস্তির বারাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ টেলিভিশন রাশিয়া টুডে (আরটি)। রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্টে ভারতে ৩ কোটি ১৩ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে রাশিয়া। আগের বছর ২০২৪ সালের আগস্টে এই পরিমাণ ছিল ১ কোটি ৩৪ লাখ ডলার। চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতে ৩৪ কেটি ২১ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে, যা আগের বছর ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে রপ্তানিকৃত হীরার তুলনায় ৪০ শাতংশ বেশি।
রাশিয়া অবশ্য এখনও ভারতের শীর্ষ হীরা সরবরাহকারী দেশ হতে পারেনি। কারণ, রিয়া নভোস্তির প্রতিবেদন বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতের সবচেয়ে বড় হীরা সরবরাহকারী দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত। বছরের প্রথম আট মাসে ভারতে ৬৮ কোটি ৫০ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটি। আমিরাতের পর এই তালিকায় আছে যথাক্রমে হংকং (১৭ কোটি ৩১ লাখ ডলারের হীরা রপ্তানি) এবং যুক্তরাষ্ট্র (১৪ কোটি ৩ লাখ ডলারে হীরা রপ্তানি)। অর্থাৎ রপ্তানির পরিমাণ দ্বিগুণ করা সত্ত্বেও এখনও রাশিয়া ভারতের চতুর্থ বৃহত্তম হীরা সরবরাহকারী দেশ।
হীরার উজ্জলতা বা দ্যুতি নির্ভর করে সেটির কর্তন বা পলিশিংয়ের ওপর। খনি থেকে যে হীরা উত্তোলন করা হয়, সেটি স্বাভাবিককারণেই পলিশবিহীন অবস্থায় থাকে। রাশিয়া বিশ্বের বৃহত্তম পলিশবিহীন হীরার রপ্তানিকারী দেশ। অন্যদিকে হীরা কর্তন বা পলিশিং শিল্পে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে ভারত। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রতি বছর হাজার হাজার কোটি ডলারের হীরা পলিশ করা হয়। ইউক্রেন যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং শিল্পোন্নত সাত দেশের জোট জি৭-এর নিষেধাজ্ঞার কারণে ২০২২ সাল থেকে সংকটের মধ্যে আছে রাশিয়ার হীরা রপ্তানি খাত। দেশটির রাষ্ট্রায়ত্ত হীরা উত্তোলন ও রপ্তানিকারী কোম্পানি আলরোসা’র ওপর নিষেধাজ্ঞা জারি আছে। তবে চলতি বছর আগস্টে আলরোসা’র ওপর নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র : আরটি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।