শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ই-কমার্স রপ্তানির সীমা বৃদ্ধি

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৫   ১১:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : রপ্তানি অনুমোদন (ইএক্সপি) ফরমে ঘোষণা ছাড়াই ই কমার্স রপ্তানি করার সীমা দিগুণ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ঘোষণা ছাড়া ই কমার্স রপ্তানি করার সীমা ১ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সীমা আগে ছিল ৫০০ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।  

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি নির্দেশনা জারি করা হয়েছে। এ সব নির্দেশনার ফলে ক্ষুদ্র ও ই-কমার্স রপ্তানিকারকেরা ডিজিটাল পদ্ধতিতে রপ্তানি লেনদেন পরিচালনায় উৎসাহিত হবেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, ঘোষণামুক্ত এসব রপ্তানির আয় এখন বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ( পিএসপি)-এর মাধ্যমে দেশে আনা যাবে। এর ফলে, রপ্তানিকারকরা সরাসরি ওয়ালেট বা ডিজিটাল অ্যাকাউন্টে রপ্তানি আয়ের অর্থ গ্রহণ করতে পারবেন।

এর আগে, এমএফএসপি ও পিএসপি প্রতিষ্ঠানগুলো কেবল তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির আয় প্রত্যাবাসনের অনুমতি পেত। নতুন নির্দেশনা জারির ফলে তাদের কার্যপরিধি এখন স্বল্পমূল্যের পণ্য রপ্তানি আয় পর্যন্ত বিস্তৃত হলো।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এসব লেনদেন সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কাঠামোর শর্তাবলি মেনে সম্পন্ন করতে হবে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ ক্ষুদ্র ও ই-কমার্স উদ্যোক্তাদের জন্য যুগান্তকারী পদক্ষেপ। এতে রপ্তানি প্রক্রিয়া আরও আধুনিক ও স্বচ্ছ হবে, ক্ষুদ্র রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা দেশে আনার পথ সহজ হবে এবং আনুষ্ঠানিক চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রবাহ আরো বাড়বে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।