শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলে জোহরানের সাফল্যে আবেগে ভাসলেন পরিচালক মীরা নায়ার

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৫   ০৬:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নিউইয়র্কের রাজনীতিতে ইতিহাস গড়লেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। সম্প্রতি ডেমোক্র্যাটিক পার্টির এই তরুণ নেতা নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম এবং গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে কনিষ্ঠতম মেয়র নির্বাচিত হয়েছেন। জোহরানের এই বিশাল সাফল্য শুধু মার্কিন রাজনীতিতেই নয়, পুরো বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত পরিচয়েও জোহরান মামদানি বেশ পরিচিত এক নাম। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে। স্বভাবতই, ছেলের এমন জয়ে ভীষণ আবেগাপ্লুত ও উচ্ছ্বসিত হয়েছেন এই গুণী পরিচালক।

জোহরানের এই বিজয়বার্তার পরপরই তাকে অভিনন্দন জানিয়েছেন বলিউডের স্বনামধন্য চিত্র পরিচালক জোয়া আখতার। জোয়া তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই পোস্টটিই আবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ছেলের প্রতি আবেগঘন শুভেচ্ছা বার্তা দেন পরিচালক মীরা নায়ার।অভিনন্দন বার্তা দিয়ে পোস্টে জোয়া আখতার লেখেন, 'শুভেচ্ছা, জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, মাত্র চৌত্রিশ বছর বয়সে।'জোয়ার সেই পোস্টটি শেয়ার করে মীরা নায়ার ক্যাপশনে লেখেন, ‘জোহরান, তুমি সত্যিই সুন্দর।’ ৩৪ বছর বয়সী জোহরান মামদানির এই জয়কে ডেমোক্র্যাটিক রাজনীতির নতুন এক অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদ ইতোমধ্যেই বহু মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।