২৪ ঘণ্টা অনলাইন : একদিকে শীতের আগমনী বার্তা, অন্যদিকে ঝলমলে আলোয় মোড়া লন্ডন শহরের রাজপথ। আর সেখানেই দেখা মিলল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের! বেশ কিছুদিন ধরেই অবকাশ যাপনে বিলেতে আছেন তিনি- এমনটাই শোনা যায়। তবে সেখান থেকে তার একের পর এক গ্ল্যামারাস লুক যেন মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে ভক্তদের মাঝে। দিন কয়েক আগেই লন্ডন ব্রিজের সামনে সাদা কোট আর সানগ্লাসে নিজেকে মেলে ধরেছিলেন নায়িকা। তার রূপ-লাবণ্যের প্রশংসায় যেমন পঞ্চমুখ হয়েছিলেন ভক্তরা, তেমনি রাতের বেলায় সানগ্লাস পরায় অনেকে মজার ছলে মন্তব্যও করেছিলেন। এরপরই নিজেকে নতুন রূপে মেলে ধরলেন এই ঢালিউড কুইন। এবার অপু বিশ্বাসকে দেখা গেল লন্ডনের অন্যতম বিখ্যাত ও বিলাসবহুল শপিং মল ‘হ্যারডস’ এর সামনে। সেখান থেকে একগুচ্ছ ছিবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নায়িকা।
দেখা যায়, রাতের সোনালী আলোয় ঝলমল করছে ঐতিহাসিক এই ভবনটি, আর তার সামনে দাঁড়িয়ে অপু বিশ্বাস যেন এক অন্যরকম রহস্যের আবহ তৈরি করেছেন। ছবিতে দেখা যায়, শীতের রাতের জন্য মানানসই কালো রঙের লম্বা কোট বা ওভারকোটে আবৃত অপু। কাঁধের কালো স্লিং ব্যাগটি তার পুরো লুকে এনেছে একটি ক্লাসিক আভিজাত্য। তবে এই লুকে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার হাতে থাকা হীরার গয়না। কালো পোশাকে, পরিমিত মেকআপে এবং হালকা হাসির রহস্যময় ভঙ্গি যেন বলে দিচ্ছে, বর্তমানে বেশ ফুরফুরে মেজাজেই আছেন এই তারকা। একাধিক ছবিতে তার এই আভিজাত্যপূর্ণ লুক মন কেড়েছে নেটিজেনদের। তবে নেটিজেনদের একাংশের অনুমান, অপু বিশ্বাস সেখানে শুধুমাত্র অবকাশ যাপনেই যাননি; নিশ্চয়ই কোনো প্রজেক্টে রয়েছেন যেটা হয়তো পরে প্রকাশ করবেন এই নায়িকা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।