শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি রপ্তানি খাত আজ মহাসংকটে : শ্রমবাজার রক্ষা আন্দোলন

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৫   ১১:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বাংলাদেশের অন্যতম বৈদেশিক মুদ্রা আয়ের খাত জনশক্তি রপ্তানি খাত বর্তমানে মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। খাতটির সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এখনই ঐক্যবদ্ধ উদ্যোগ না নিলে আগামী দিনে দেশের এই গুরুত্বপূর্ণ খাতের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

“শ্রমবাজার রক্ষা আন্দোলন”-এর নেতৃবৃন্দ সোমবার (৩ নভেম্বর) এক মতবিনিময় সভায় জানান, গত এক বছরে বিশেষ করে ১৪ জুলাই ২০২৫ সালের প্রজ্ঞাপনসহ ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩’-এর একাধিক ধারা ও বিধিতে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে, যা রিক্রুটিং এজেন্সিগুলোর স্বাভাবিক কার্যক্রমের পথে একের পর এক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

তাঁরা অভিযোগ করেন, এসব পরিবর্তনের পেছনে কিছু অসাধু এনজিও ও স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র রয়েছে, যারা কিছু প্রভাবশালী প্রশাসনিক কর্মকর্তার সহায়তায় জনশক্তি রপ্তানি খাতকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

বর্তমান বাস্তবতা

১️. লাইসেন্স নবায়নে অযৌক্তিক জটিলতা
২️. বহির্গমন ছাড়পত্র ইস্যুতে অপ্রয়োজনীয় বাধা
৩️. অভিযোগ বাণিজ্যের নামে হয়রানি
৪️. রিক্রুটিং এজেন্সির কার্যক্রমে প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা


আন্দোলনের যৌক্তিক দাবিসমূহ

১️. রিক্রুটিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়ায় অভিযোগ নিষ্পত্তি বা কর্মী প্রেরণের শর্ত বাতিল করতে হবে।
২️. সৌদি আরবগামী কর্মীদের জন্য ১–২৪ পর্যন্ত একক বহির্গমন ছাড়পত্র পূর্বের নিয়মে প্রদান অব্যাহত রাখতে হবে।
৩️. লাইসেন্স জামানতের লভ্যাংশ পূর্বের নিয়মে বহাল রাখতে হবে এবং পে-অর্ডার জামানত ব্যবস্থা বাতিল করতে হবে।
৪️. অভিযোগ প্রক্রিয়া শুধুমাত্র কর্মীর নিকটাত্মীয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অভিযোগ নিষ্পত্তি কেবল ঢাকায় করতে হবে।
৫️. সব দূতাবাসে সকল রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে হবে।
৬️. কোনও দেশেই একক এজেন্সি (যেমন BOESL)-এর মাধ্যমে কর্মী প্রেরণ বাধ্যতামূলক করা যাবে না।
৭️. সাম্প্রতিক বাতিলকৃত ৪৫টি রিক্রুটিং লাইসেন্স বিনা শর্তে বহাল করতে হবে।
৮️. মালয়েশিয়াসহ বিশ্বের সকল শ্রমবাজার বায়রা’র সকল সদস্যদের জন্য উন্মুক্ত করতে হবে।

সম্মিলিত আহ্বান জানিয়ে সভায় নেতৃবৃন্দ বলেন, “আমাদের দাবি কোনো প্রতিবাদ নয়, এটি টিকে থাকার আর্তনাদ। এই খাতই দেশের অর্থনীতির প্রাণ—এখান থেকেই আসে বৈদেশিক মুদ্রার সিংহভাগ। তাই এখন সময় মতের পার্থক্য ভুলে এক মঞ্চে দাঁড়ানোর।”

তাঁরা আরও বলেন, “কে কী করলো তা নয়—এখন ভাবার সময়, আমরা সবাই মিলে দেশের জন্য কী করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ্।”

বয়রা সদস্যদের  বর্তমান সংকট ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভায়  বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান আতিক, যুগ্ম আহ্বায়ক সিদ্দিকী জাফর আহমেদ এবং সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন

উল্লেখ্য শ্রমবাজার রক্ষা আন্দোলন হলো বায়রা সদস্যদের ন্যায্য দাবি আদায়ের সম্মিলিত মোর্চা।  প্রচারে: বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর সদস্যবৃন্দ। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।